রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Iran-Israel War: তেহরানে ফের হামলা ইজরায়েলের, পাল্টা হুঁশিয়ারি ইরানেরও, যুদ্ধের আঁচ বাড়ছে

Published on: March 21, 2026
Iran-Israel War
---Advertisement---

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। নতুন করে ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণের খবর মিলেছে। একই সঙ্গে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।

শনিবার ইজরায়েলি সেনা জানায়, তারা তেহরানে একাধিক লক্ষ্য ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের রাজধানীর বিভিন্ন এলাকায়, পাশাপাশি ইসফাহান ও তেহরানের পশ্চিমে কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে মার্কিন প্রশাসন জানিয়েছে, সমুদ্রে আটকে থাকা ইরানের তেল বিক্রির ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে, যাতে বাড়তে থাকা জ্বালানি দামের চাপ কমানো যায়। Iran-Israel War

অন্যদিকে ইরানের সেনাবাহিনী দাবি, তারা ড্রোন ব্যবহার করে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি সরবরাহের ট্যাঙ্কে হামলা করেছে । একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে বলেও ইরানি সূত্রের দাবি ।

US Iran War: পশ্চিম এশিয়ার সংঘাতে ছায়া ভারতের পরিবারে, রিয়াদে নিহত এক ভারতীয় শ্রমিক

তেহরানে রাতভর একাধিক বিস্ফোরণের খবর মেলায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি নয় । ইতিমধ্যে উত্তর ইরানের একটি আবাসিক এলাকায় গোলাবর্ষণে দুই জনের মৃত্যুর খবরও সামনে এসেছে ।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর তিন সপ্তাহে প্রায় ৮ হাজার ইরানি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক শক্তির উৎগুলি দখলেও আগ্রহী বলে জানানো হয়েছে। Iran-Israel War

পশ্চিম এশিয়ায় যুদ্ধে প্রথম থেকে উত্তেজনা তৈরি হয়েছিল গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালীকে ঘিরেও। এবার কয়েকটি দেশ নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যৌথ উদ্যোগে আগ্রহ দেখিয়েছে ইরান।

সব মিলিয়ে, একের পর এক হামলা ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সংঘাত দ্রুত থামার কোনও ইঙ্গিত এখনও মিলছে না, বরং পশ্চিম এশিয়ায় বড়সড় যুদ্ধের আশঙ্কাই বাড়ছে। Iran-Israel War


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment