---Advertisement---
lifezone nursing home

TMC vs Election Commission: সাত মিনিটের আলোচনা করে ‘গেট লস্ট’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদদের

April 8, 2026 2:59 PM
TMC vs Election Commission
---Advertisement---

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে লাগাতার সুর চড়াচ্ছে তৃণমূল। আজ এই ইস্যুতেই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানাতে যান ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষসহ তৃণমূল কংগ্রেসের চার সাংসদ। SIR-এর পর বাংলায় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে, আর সেই প্রতিবাদ জানাতেই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যান তাঁরা। তবে তাঁদের অভিযোগ না শুনেই মিটিং শুরুর ৭ মিনিটের মাথায় সাংসদদের ‘গেট লস্ট’ বলে বার করে দেন জ্ঞানেশ কুমার, এমনই অভিযোগ করেন তৃণমূল সাংসদরা।

নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে ডেরেকরা দাবি করেন শান্তিপূর্ণভাবেই SIR-এর তালিকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়ার বিষয়টি সম্পর্কে অভিযোগ জানাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, মিটিং তো দূরের কথা তাদের কথোপকথন শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সাংসদদের ‘গেট লস্ট’ বলে বেরিয়ে যেতে বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদরা। (TMC vs Election Commission)

তৃণমূলের দাবি, SIR-এর পর বাংলার ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছে। তাদের অভিযোগ, এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক এবং বিষয়টি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন। সেই কারণেই তাঁরা সরাসরি কমিশনের কাছে জবাব চাইতে গিয়েছিলেন।

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, বৈঠক শুরু হয় সকাল ১০টা ২ মিনিটে এবং মাত্র সাত মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। বৈঠকে তাঁরা নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে কর্মকর্তাদের বদলি এবং নিরপেক্ষ ভোট করানোর বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁর দাবি, এই বিষয়গুলো তোলার পরই তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়।

Sanitation Crisis In Lucknow : ভোটের জন্য সাফাইকর্মীরা বাংলা-অসমের পথে, আবর্জনায় ঢেকেছে লখনউ

তৃণমূলের দাবি, বৈঠকের শুরুতেই তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নয়টি চিঠির কথা তুলে ধরেন, যেগুলির কোনও উত্তর পাওয়া যায়নি। এছাড়াও নন্দীগ্রামে নির্বাচন কমিশনের কিছু আধিকারিকের বিজেপি সমর্থকদের সঙ্গে যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে তাদের কোনও প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে তাদের ‘গেট লস্ট’ বলে বেরিয়ে যেতে বলেন জ্ঞানেশ কুমার। এরপরই কমিশনের দফতর থেকে বেরিয়ে এই ঘটনাকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে দাবি করেন তৃণমূল সাংসদেরা।

তৃণমূলের সাংসদদের তরফে এই অভিযোগের পর পাল্টা প্রতিক্রিয়া এসেছে নির্বাচন কমিশনের তরফেও। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের আলোচনা এসে সংসদেরা যথাযথ ব্যবহার করেননি। তাঁরা কমিশনের দফতরের মধ্যে চিৎকার-চেঁচামেচি এবং অশালীন ভাষা ব্যবহার করেন। দুই পক্ষের এই অভিযোগ ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। (TMC vs Election Commission)

এদিকে SIR নিয়ে রাজ্য রাজনীতিতে আগেই উত্তেজনা তৈরি হয়েছিল। একাধিক আসনে ভোটার সংখ্যা কমে যাওয়া এবং বহু নাম বাদ পড়ার ঘটনায় রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। এর মধ্যে আজকের এই ঘটনায় ভোটার তালিকা বিতর্ক ঘিরে তৃণমূল ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন আরও বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “TMC vs Election Commission: সাত মিনিটের আলোচনা করে ‘গেট লস্ট’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদদের”

Leave a Comment