রান্নার গ্যাস ব্যবহার আরও সহজ ও সুবিধাজনক করতে নতুন উদ্যোগের পথে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। বর্তমানে গৃহস্থালির জন্য চালু থাকা ১০ কেজির হালকা কম্পোজিট LPG সিলিন্ডার এবার বাণিজ্যিক ক্ষেত্রেও বিক্রির পরিকল্পনা করছে Indian Oil, Bharat Petroleum এবং Hindustan Petroleum। প্রস্তাবটি অনুমোদন পেলে এই সিলিন্ডার বাণিজ্যিক LPG-র দামে বাজারে পাওয়া যাবে। (10 kg LPG Cylinder)
মূলত যাদের জায়গার অভাব বা বড় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করা সম্ভব নয়, তাদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ভাড়াবাড়িতে থাকা মানুষ, পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, ছোট ক্যাফে, রাস্তার ধারের খাবারের স্টল ও ফুড কিয়স্কগুলির জন্য এই সিলিন্ডার বিশেষভাবে উপযোগী হতে পারে। গ্যাস এজেন্সির পাশাপাশি নির্বাচিত খুচরো বিক্রয় কেন্দ্র থেকেও এগুলি বিক্রির ভাবনা রয়েছে। (10 kg LPG Cylinder)
বর্তমানে এই ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার গৃহস্থালির গ্রাহকদের জন্য তিনটি পৃথক ব্র্যান্ডে পাওয়া যায়। Hindustan Petroleum বাজারজাত করছে HP Gas Ojas, ইন্ডিয়ান অয়েলের ব্র্যান্ড Indane Xtralight এবং ভারত পেট্রোলিয়ামের Bharatgas Lite নামে। (10 kg LPG Cylinder)
এখন বাণিজ্যিক গ্রাহকদের জন্য ১৯ কেজি, ৫ কেজি ও ২ কেজির LPG সিলিন্ডার বাজারে রয়েছে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম গৃহস্থালির রান্নার গ্যাসের তুলনায় অনেক বেশি। উদাহরণ হিসেবে দিল্লিতে ১৪.২ কেজির একটি গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। সেখানে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৯৩০ টাকা এবং ৫ কেজির সিলিন্ডারের মূল্য ৮০৮.৫০ টাকা। (10 kg LPG Cylinder)
উন্নত কম্পোজিট প্রযুক্তিতে তৈরি এই ১০ কেজির সিলিন্ডারের তিন স্তরের বিশেষ কাঠামো রয়েছে। প্রচলিত ইস্পাতের সিলিন্ডারের তুলনায় এটি প্রায় ৫০ শতাংশ হালকা হওয়ায় বহন করা অনেক সহজ। পাশাপাশি স্বচ্ছ আবরণের কারণে বাইরে থেকেই কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে তা দেখা যায়। ফলে কখন রিফিল প্রয়োজন হবে, তা আগেভাগেই বুঝে নেওয়া সম্ভব। তেল সংস্থার এক আধিকারিকের দাবি, বিশেষ করে বহুতল ভবনে সিলিন্ডার ওঠানামার ক্ষেত্রে এই নতুন প্রযুক্তির সিলিন্ডার গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধাজনক হবে। (10 kg LPG Cylinder)
আরও পড়ুন :- রান্নার গ্যাসের পর এবার স্বস্তি পেট্রোল-ডিজেলেও, কত টাকা কমল জ্বালানির দাম?












3 thoughts on “কমছে সিলিন্ডারের ওজন, ব্যবসাকে সহজ করতে বিশেষ উদ্যোগ, বিষয়টা কী?”