পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর নরেন্দ্র মোদী যে ‘সোনার বাংলা’ র প্রতিশ্রুতি দিয়েছিলেন তা গড়ার লক্ষ্যে প্রযুক্তি বিনিয়োগে জোর দিয়েছে কেন্দ্র। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রযুক্তি বিনিয়োগের দৌড় যখন তুঙ্গে তখন ভারতের বাজারে আরও বড়সড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গুগল (Google in West Bengal) । ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার জানিয়েছেন, এআই অবকাঠামো, সার্ভার এবং ড্রোন ম্যানুফ্যাকচারিংয়ে ভারতে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে গুগল (Google in West Bengal) ।
(Google in West Bengal) গুগল কর্তাদের সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতে এআই পরিকাঠামো গড়ে তোলা এবং ইলেকট্রনিক্স উৎপাদন বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। কেন্দ্রের মতে, আগামী কয়েক বছরে ভারত বিশ্ব প্রযুক্তি মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে। আর সেই সম্ভাবনার বড় অংশীদার হতে পারে পশ্চিমবঙ্গও।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই শিল্প ও বিনিয়োগ নিয়ে নতুন করে আশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে শিল্পহীনতার অভিযোগে জর্জরিত পশ্চিমবঙ্গ এখন প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতির কেন্দ্র হয়ে ওঠার দৌড়ে নামতে চাইছে। রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে দ্রুত সিদ্ধান্ত, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং শিল্প অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের দাবি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার ‘সোনার বাংলা’ গড়ার কথা বলেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের মতে, পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বাংলার ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর, রেল ও বিমান যোগাযোগ এবং দক্ষ মানবসম্পদ আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলির কাছে বিশেষ আকর্ষণ তৈরি করছে। সেই কারণেই এআই, ডেটা সেন্টার এবং উচ্চক্ষমতা সম্পন্ন সার্ভার ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে সম্ভাবনাময় রাজ্য হিসেবে দেখা হচ্ছে।
কবর থেকে দেহ তুলতে হচ্ছে জিতু মুন্ডাদের, ঋণ শোধ না করে ছাড় অনিল আম্বানিদের, প্রশ্ন কিন্তু রয়েই গেল: Google in West Bengal: বাংলায় শিল্প আসছে, Google-কে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব সরকারেরবিশেষজ্ঞদের মতে, এআই শিল্পের বিস্তার মানেই শুধু সফটওয়্যার নয়, বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ, ক্লাউড পরিষেবা, চিপ ডিজাইন, সার্ভার উৎপাদন এবং বিদ্যুৎনির্ভর অবকাঠামো তৈরি। ফলে এই খাতে বিনিয়োগ এলে একসঙ্গে বহু ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কলকাতা ও তার আশপাশে ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি সংস্থার উপস্থিতি রয়েছে। তার সঙ্গে যদি এআই ভিত্তিক ডেটা সেন্টার বা ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প যুক্ত হয়, তাহলে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের অন্যতম প্রযুক্তি কেন্দ্র হয়ে উঠতে পারে বলেই মনে করছে শিল্পমহল। (Google in West Bengal)
গুগলের সাম্প্রতিক বিনিয়োগ পরিকল্পনাও সেই জল্পনাকে উস্কে দিয়েছে। সংস্থাটি ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে প্রায় ১৫ বিলিয়ন ডলারের এআই অবকাঠামো প্রকল্প ঘোষণা করেছে। বিশাখাপত্তনমে গড়ে তোলা হচ্ছে ‘গিগাওয়াট-স্কেল এআই ইকোসিস্টেম’। সেখানে একাধিক ডেটা সেন্টার ক্যাম্পাস, এআই হাব এবং ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন হাইপারস্কেল ডেটা সেন্টার তৈরি হবে।
এই প্রকল্পে গুগলের সঙ্গে যৌথভাবে কাজ করছে আদানিকোনেক্স এবং এয়ারটেলের এনএক্সট্রা। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই প্রায় ৬০০ একর জমি বরাদ্দ করেছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ভারতের পরে এবার পূর্ব ভারতেও একই ধরনের প্রযুক্তি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে।
এদিকে, গুগলের সিইও সুন্দর পিচাই সম্প্রতি জানিয়েছেন, এআই পরিকাঠামো সম্প্রসারণে চলতি বছরে সংস্থার মূলধনী খরচ ব্যাপকভাবে বাড়ানো হবে। গুগলের ক্লাউড ব্যবসা এবং মেশিন লার্নিং পরিষেবাকে আরও শক্তিশালী করতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রযুক্তি মহলের মতে, বিশ্ব জুড়ে এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ভারতকে অন্যতম উৎপাদন ও ডেটা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে সংস্থাটি।
কেন্দ্রীয় সরকারের তরফেও ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শুধু সফটওয়্যার পরিষেবা নয়, ভারতে সার্ভার, GPU এবং সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। বিদেশি প্রযুক্তি সংস্থাগুলিকে স্থানীয় উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে ভারত বিশ্ব সরবরাহ ব্যবস্থার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠতে পারে। (Google in West Bengal)
শিল্পমহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গে যদি এআই হাব, ডেটা সেন্টার এবং সার্ভার উৎপাদনের মতো প্রকল্প আসে তাহলে শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্র নয়, পরিবহণ, নির্মাণ, বিদ্যুৎ, রিয়েল এস্টেট এবং ক্ষুদ্র শিল্পেও বড় অর্থনৈতিক প্রভাব পড়বে। কয়েক হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হতে পারে। পূর্ব ভারতের প্রযুক্তি মানচিত্রে তখন গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে পশ্চিমবঙ্গও। (Google in West Bengal)
ন্যানো প্রকল্প থেকে আন্ডারওয়াটার মেট্রো, চিনে নিন মুখ্যমন্ত্রীর ভরসা সুব্রত গুপ্তকে: Google in West Bengal: বাংলায় শিল্প আসছে, Google-কে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব সরকারের












1 thought on “Google in West Bengal: বাংলায় শিল্প আসছে, Google-কে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব সরকারের”