রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফার্স্ট লুকে চমক আলিয়ার, কবে মুক্তি পাচ্ছে ‘Alpha’?

Published on: March 9, 2026
Alpha
---Advertisement---

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এর পরবর্তী ছবি ‘Alpha’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার এবং ছবি মুক্তির তারিখ। আর সেই পোস্টারেই ধরা পড়েছে আলিয়ার একেবারে নতুন ও চমকপ্রদ অবতার। পোস্টার প্রকাশের পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

ফার্স্ট লুক পোস্টারে আলিয়াকে দেখা যাচ্ছে একেবারে অ্যাকশন মুডে। তাঁর মুখে ও শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ছবিটিতে তিনি এক শক্তিশালী এবং লড়াকু চরিত্রে অভিনয় করছেন। এই পোস্টার থেকেই ইঙ্গিত মিলছে যে ছবিটি হবে একটি অ্যাকশনভিত্তিক স্পাই থ্রিলার।

Yash Raj Films প্রযোজিত ‘Alpha’ ছবিটি পরিচালনা করছেন শিব রওয়ালি। ছবিটিতে আলিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শর্বরী, ববি দেওয়াল এবং অনিল কাপুরকেও।

এই সিনেমাটি YRF Spy Universe–এর একটি অংশ। উল্লেখ্য এই ইউনিভার্সে এই প্রথম এমন একটি ছবি আসছে যেখানে গল্পের কেন্দ্রে রয়েছে দুই মহিলা চরিত্র। ফলে ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।প্রথমে ছবিটির মুক্তির সময় নিয়ে কিছু জল্পনা থাকলেও শেষ পর্যন্ত নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের জুলাই মাসের ১০ তারিখ বড় পর্দায় মুক্তি পাবে ‘Alpha’। এছাড়াও জানানো হয়েছে, ছবিটি সরাসরি ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে।

ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আলিয়া ভাটের এই অ্যাকশন অবতার এবং নারী-কেন্দ্রিক স্পাই গল্প বলিউডে নতুন ধরনের অভিজ্ঞতা এনে দিতে পারে। তাই মুক্তির আগেই ‘Alpha’ কে ঘিরে এখন উত্তেজনা দর্শক মহলে ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment