রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Arjun Tendulkar’s Marriage: ‘আমার ছোট্ট ভাই এখন সানিয়ার’, অর্জুনের বিয়ের আবেগে ভাসলেন সারা

Published on: March 13, 2026
Arjun Tendulkar's marriage
---Advertisement---

মুম্বইয়ের ঝলমলে আলো আর তারকাখচিত পরিবেশে। আর এই পরিবেশের মধ্যেই সম্প্রতি জমকালো বিয়ের অনুষ্ঠান ছিল তেন্ডুলকর পরিবারের। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের বিয়ে যেন একেবারে রূপকথার অনুষ্ঠানের মতোই হয়ে উঠেছিল। আর সেই আনন্দঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক বার্তা শেয়ার করলেন অর্জুনের দিদি সারা তেন্ডুলকর। (Arjun Tendulkar’s Marriage)

Arjun Tendulkar's marriage

ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সারা। সেই ছবিগুলোতে ধরা পড়েছে বিয়ের নানা অন্তরঙ্গ মুহূর্ত। হাসি, খুনসুটি আর পরিবারের উষ্ণ আবেগে ভরা সেইসব দৃশ্য। একটি ছবিতে দেখা যায়, হাসিমুখে অর্জুন তাঁর নববধূ সানিয়া চান্দোকের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। মুহূর্তটি যেন একেবারে সিনেমার দৃশ্য। চারপাশে উচ্ছ্বাস, আর মাঝখানে জীবনের নতুন অধ্যায়ের সূচনা।

ছবির সঙ্গে সারার ক্যাপশনটিও কম আবেগঘন নয়। তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট ভাই এখন @saniyachandhok-এর। মহাবিশ্ব তোমাদের দুজনকেই অসীম আশীর্বাদ করুক। তোমাদের হৃদয়ের সব ইচ্ছা পূরণ করুক এবং তোমাদের সবসময় খারাপ নজর থেকে রক্ষা করুক।’ (Arjun Tendulkar’s Marriage)

এরপর আরেকটি লাইনে দেখা গেল মিষ্টি খুনসুটির ছোঁয়া। সারা লিখেছেন, ‘আমাকে একটি বোন দেওয়ার জন্য ধন্যবাদ @arjuntendulkar24।’ এই কথাতেই যেন ভাইবোনের সেই চিরচেনা ভালোবাসা আর মজা ধরা পড়ে।

প্রসঙ্গত, ৫ই মার্চ ছিল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চান্দোকের বিয়ের অনুষ্ঠান। মুম্বইয়ের বিলাসবহুল ‘দ্য সেন্ট রেজিস’ হোটেলে অনুষ্ঠিত এই বিয়ে ছিল তারকাখচিত। ক্রিকেট জগত থেকে শুরু করে বলিউড। নানা ক্ষেত্রের তারকারা হাজির ছিলেন এই আয়োজনে। উপস্থিত ছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর, প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি, রাহুল দ্রাবিড়, হরভজন সিং, জয় শাহ।

বলিউড থেকেও কম ছিল না তারকার সংখ্যা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান অনুষ্ঠানে সকলেই উপস্থিত ছিলেন। পাশাপাশি ব্যবসায়ী মুকেশ আম্বানি ও তাঁর পরিবারও এই আয়োজনে অংশ নেন।

উল্লেখ্য, নববধূ সানিয়া চান্দোক শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। আর অর্জুন তেন্ডুলকর বর্তমানে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। তবে এই মুহূর্তে ক্রিকেটের মাঠ নয়, তেন্ডুলকর পরিবারের আলোচনার কেন্দ্রবিন্দু নতুন দম্পতি। এবং তাঁদের ঘিরে আনন্দ আর ভালোবাসার গল্প।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment