রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Dev-Koyel: রাজ্যসভার নয়া সাংসদের প্রশংসায় পঞ্চমুখ বর্তমান সাংসদ, কে-কার প্রশংসা করলেন?

Published on: March 10, 2026
Dev-Koyel
---Advertisement---

একদিকে সহকর্মী। অন্যদিকে নিজের দলের সাংসদ। একজন দীর্ঘদিনের সাংসদ, অপরজন সদ্য নির্বাচিত সাংসদ। একজন লোকসভার তো অপরজন রাজ্যসভার। দুই ব্ন্ধুর দীর্ঘদিনে মধুর সম্পর্ক। স্বাভাবিক কারণেই একে অপরের প্রতি মমত্ববোধ থাকবেই। আর সেই জায়গা থেকেই দেবের মুখে প্রশংসা শোনা গেল তৃণমূলের নয়া সাংসদ কোয়েলের। রাজনীতির ময়দানে সৌজন্যের বার্তা দিয়েই আমজনতার মন জয় করেছেন দেব।

শুটিং সামলে ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারেও যে সুপারস্টার সাংসদকে দেখা যাবে, তা বলাই বাহুল্য। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়েল মল্লিকের সাংসদ হওয়া নিয়ে চর্চার আবহে মুখ খুললেন দেব। Dev-Koyel

সুপারস্টার সাংসদ বলছেন, “কোয়েল যে আমার খুব কাছের বন্ধু, সেটা আলাদা করে আর বলার প্রয়োজন নেই। যেদিনই ওঁর নাম ঘোষণা হয়, সেদিনই কোয়েলের সঙ্গে আমার কথা হয়েছে। কোয়েলের সঙ্গে যখন ‘রংবাজ’-এর শুটিং করছিলাম, তখন আমি সাংসদ হই। কোয়েল খুবই ভালো মানুষ। আর ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত। কারণ ভালো মানুষেরাই মানুষদের ভালো বুঝতে পারেন।”

শুধু তাই নয়, বন্ধু কোয়েলকে এবার রাজনৈতিক ময়দানের সতীর্থ হিসেবে টিপসও দিলেন তারকা সাংসদ। দেবের সংযোজন, “নিজেকে ভালো রাজনীতিক প্রমাণ করা সহজ নয়। নতুন ইনিংসে নিজেকে প্রমাণ করার জন্য কিংবা মানিয়ে-গুছিয়ে নেওয়ার জন্য কোয়েলকে সময় দেওয়া হোক। এখন নয়, আজ থেকে চার-পাঁচ বছর বাদে ওকে রাজনীতিক হিসেবে বিচার করা হোক।”

সম্প্রতি উত্তরবঙ্গে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং সেরে এসেছেন দেব। এবার ‘প্রজাপতি ২’-এর সাফল্য উদযাপনের মাঝে ‘সাংসদ’ বন্ধু-নায়িকাকে নিয়ে মুখ খুললেন তিনি। Dev-Koyel

একই দলের হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মল্লিকের সম্পর্ক খুবই খারাপ বলে মত একাংশের। সেই জায়গায় দাঁড়িয়েছে দেবের এই বার্তা কোয়েলকে অনুপ্রেরণা দেবে বলেই মনে করছে বিভিন্ন মহল ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment