রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Hardik-Mahieka: প্রেম নিবেদন নাকি বিয়ের ঘোষণা, নিজের ভ্যালেন্টাইনের জন্য বিশেষ উপহার হার্দিকের

Published on: February 14, 2026
---Advertisement---

ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আবারও খবরের শিরোনামে। তবে এবার মাঠে পারফরম্যান্সের জন্য নয়, ব্যক্তিগত জীবনের এক বিশেষ মুহূর্তের জন্য। ভ্যালেন্টাইন্স ডে–তে নিজের প্রেমিকা মাহিকা শর্মার জন্য এক অনন্য উপহার বেছে নিয়েছেন তিনি। গলার পিছনে করিয়েছেন একটি বিশেষ ট্যাটু, যেখানে ফুটে উঠেছে ‘M’ অক্ষরটি।Hardik-Mahieka

মুম্বইয়ের এক জনপ্রিয় ট্যাটু স্টুডিওতে এই ট্যাটুটি তৈরি করা হয়েছে। ডিজাইনে রয়েছে দুইটি চিতাবাঘের ছবি। দুটি চিতাবাঘের নকশা মিলে তৈরি করেছে ‘M’ অক্ষর। এই নকশার মধ্য দিয়ে হার্দিক- মাহিকার সম্পর্কের দৃঢ়তা, সাহস ও একসঙ্গে এগিয়ে চলার বার্তাই তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ট্যাটু নির্মাতা। ভ্যালেন্টাইন্স ডে তে এই ট্যাটুই প্রেমিকার প্রতি হার্দিকের ভালোবাসার প্রকাশ।

হার্দিকের ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনায় থেকেছে। কয়েক বছর আগে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের ঘরে আসে এক পুত্রসন্তান, অগস্ত্যা। সামাজিক মাধ্যমে প্রায়ই ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করেন হার্দিক। বাবা হিসেবে তিনি কতটা আবেগপ্রবণ, তা তাঁর পোস্টেই স্পষ্ট হয়।

তবে অল্প দিনের মধ্যেই দাম্পত্য জীবনে ফাটল ধরার খবরও সামনে আসে। পরবর্তীতে হার্দিক ও নাতাশার বিচ্ছেদ হয়। সেই কঠিন সময় কাটিয়ে ধীরে ধীরে নতুনভাবে জীবন শুরু করেন তিনি। এরপরই সামনে আসে মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের খবর। বিভিন্ন অনুষ্ঠানে ও সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে দেখা যায়।

জীবনের উত্থান–পতনের মাঝেও হার্দিক বারবার প্রমাণ করেছেন, তিনি লড়াই করতে জানেন। মাঠে যেমন প্রত্যাবর্তন করেছেন, তেমনই ব্যক্তিগত জীবনেও নতুন করে ভালোবাসায় বিশ্বাস রাখতে শুরু করেছেন। আর এই কঠিন সফরে পাশে ছিলেন মাহিকা। তাই ভ্যালেন্টাইন্স ডে–র এই বিশেষ ট্যাটু যেন সেই নতুন অধ্যায়েরই প্রতীক। অনেকেই মনে করছেন এর মাধ্যমেই অতীতের ঝড় পেরিয়ে বর্তমানের প্রেমকে স্বীকৃতি দেওয়ার এক সাহসী ঘোষণা করলেন ক্রিকেট তারকা।Hardik-Mahieka


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment