রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সোনম ওয়াংচুকের অনশন নিয়ে পোস্ট ঘিরেই বিতর্কে জড়ালেন কুনিকা সদানন্দ

Published on: July 15, 2026
---Advertisement---

বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দকে সোশ্যাল মিডিয়ায় ‘Home Wrecker’ বলে কটাক্ষ করতেই তীব্র জবাব দিলেন তিনি। গায়ক কুমার শানুর সঙ্গে নব্বইয়ের দশকের সম্পর্ক টেনে এনে এক নেটিজেন তাঁকে আক্রমণ করলে, ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই সেই মন্তব্যের উত্তর দেন অভিনেত্রী। তাঁর কথায়, দেশে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অথচ কেউ এখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত। (Kunickaa Sadanand)

সম্প্রতি সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন এবং তা ঘিরে চলা আন্দোলন নিয়ে X (আগের টুইটার) এ নিজের মতামত প্রকাশ করেছিলেন কুনিকা। তিনি লেখেন, সরকার যদি মানুষের কথা না শোনে, তাহলে প্রশ্ন তোলা আরও জরুরি হয়ে ওঠে। এই লড়াই শুধু সোনম ওয়াংচুককে ঘিরে নয়, গণতন্ত্র ও সত্যের পক্ষে কথা বলার অধিকার নিয়েও। সেই পোস্টের পরই এক ব্যবহারকারী তাঁকে ‘ফ্লপ অভিনেত্রী’ বলে কটাক্ষ করেন এবং কুমার শানুর সঙ্গে তাঁর অতীত সম্পর্কের প্রসঙ্গ তুলে ‘Home Wrecker’ বলে মন্তব্য করেন।(Kunickaa Sadanand)

জবাবে কুনিকা লেখেন, “আরে ভাই, দেশে আমার জীবন ছাড়াও অনেক বড় বড় ইস্যু চলছে। অথচ আপনি এখনও আমার সৌন্দর্য আর মেধাতেই মুগ্ধ হয়ে রয়েছেন! চলুন, এগিয়ে যান… খুচরো নেই ভাই।” অভিনেত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। (Kunickaa Sadanand)

উল্লেখ্য, কুনিকা সদানন্দ অতীতেও একাধিকবার কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। অভিনেত্রীর দাবি, যখন তাঁদের সম্পর্ক শুরু হয়, তখন তাঁর বয়স ছিল ২৭ বছর। সেই সময় কুমার শানু আইনত বিবাহিত হলেও স্ত্রী রীতা ভট্টাচার্যের থেকে আলাদা থাকতেন। প্রায় ছয় বছর তাঁদের সম্পর্ক ছিল। তবে কুমার শানুর পরিবারের প্রতি সম্মান দেখিয়ে সেই সম্পর্ক কখনও প্রকাশ্যে আনেননি বলে জানান কুনিকা।

এমনকি Big Boss 19 এ অংশ নেওয়ার সময়ও তিনি এই সম্পর্কের কথা খোলাখুলিভাবে বলেছিলেন। কুনিকার স্পষ্ট বক্তব্য, অতীতের সেই সম্পর্ক নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই এবং জীবনের সেই অধ্যায় লুকিয়ে রাখারও প্রয়োজন মনে করেন না। (Kunickaa Sadanand)

আরও পড়ুন :- ‘ফুনসুখ ওয়াংড়ুকে বাঁচান’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে গিয়ে বার্তা ‘3 Idiots’-এর চতুরের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “সোনম ওয়াংচুকের অনশন নিয়ে পোস্ট ঘিরেই বিতর্কে জড়ালেন কুনিকা সদানন্দ”

Leave a Comment