রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Meera Chopra:এয়ার ইন্ডিয়ায় হেনস্থায়, বিস্ফোরক অভিযোগ বলিউড অভিনেত্রীর

Published on: February 16, 2026
---Advertisement---

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মীয়া মীরা চোপড়ার (Meera Chopra) ঝাঁঝালো পোস্ট ভারতের এয়ারলাইন সংস্থা এয়ার ইন্ডিয়ার (Air India)বিরুদ্ধে। মীরা তাঁর এক্স হ্যান্ডলে অভিযোগ করেছেন যে তিনি এয়ার ইন্ডিয়ার কর্মীদের আচরণে ও দায়িত্বজ্ঞানহীনতার শিকার হয়েছেন এবং তাঁকে হেনস্থা হতে হয়েছে। তিনি জানিয়েছেন বিমান সংস্থার চূড়ান্ত অব্যবস্থার ফলে তিনি তাঁর একটি ডোমেস্টিক ফ্লাইট মিস করেছেন। ঠিক কী ঘটেছিল?

সোমবার, ১৬ ফেব্রুয়ারি মীরা তাঁর এক্স পোস্টে জানিয়েছেন যে তিনি তাঁর নির্ধারিত বিমানের জন্য যথাসময়ে টার্মিনালে উপস্থিত ছিলেন, কিন্তু হঠাৎই গেট পরিবর্তন করা হয়। কিন্তু এই বিষয়ে কোনও খবর তাঁকে দেওয়া হয়নি, ফলে তিনি তাঁর ফ্লাইটটি মিস করেছেন। মীরা তাঁর অভিযোগে লিখেছেন, “টিকিট বুক করে আমি ওই বিমানবন্দরে সময় মতো ছিলাম, কিন্তু গেট বদলানো হলেও আমাকে কোন কল বা বার্তা পাঠানো হয়নি। নতুন ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আমাকে সে বিষয়ে কোনও সহায়তা করা হয়নি। গেটে উপস্থিত কর্মীরা আমার সঙ্গে অসন্মানজনক ও রূঢ় আচরণ করেছেন, যা খুবই হতাশাজনক।”

এই ঘটনায় তিনি সামাজিক মাধ্যমে এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে কর্তৃপক্ষকে কঠোর ভাষায় কটাক্ষ করেন এবং জানান, এয়ার ইন্ডিয়ার কাস্টমার সার্ভিসের মান খুবই নিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং তিনি যখন কর্মীদের সাহায্যের জন্য বলেন, তখন তাঁরা উত্তরে বলেন ‘দুঃখিত, এ বিষয়ে সাহায্য করতে পারবো না।’

এই পোস্টের পর এয়ার ইন্ডিয়ার(Air India) পক্ষ থেকে ওই অভিযোগের জবাবে বলা হয় যে গেট পরিবর্তনের বিজ্ঞপ্তি অনেক আগেই নির্ধারিত যোগাযোগ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং তারা বুঝতে পারছেন ফ্লাইট মিস হওয়াটা হতাশাজনক। এয়ারলাইন্স আরও বলেন, “যদি মীরা অন্য কোনো ফ্লাইট নিয়ে থাকে, তাহলে প্রয়োজন হলে তারা এবিষয়ে সাহায্য করতে আমরা প্রস্তুত।”

কিন্তু মীরা এয়ার লাইন কর্তৃপক্ষের এই জবাবদিহি প্রত্যাখ্যান করে আবার বলেন যে কোনো তথ্য বা নোটিশ তাঁকে পাঠানো হয়নি এবং তাঁর সাথে যে আচরণ করা হয়েছে তা “অপ্রশিক্ষিত ও অপেশাদার”।

উল্লেখ্য কিছুদিন আগেই আমেদাবাদ দুর্ঘটনা এবং একটানা ফ্লাইট বিপত্তি, সময় পরিবর্তন ও ফ্লাইট ক্যান্সেলের মত নানান অব্যবস্থার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার বিরূদ্ধে। এর পর বলিউড অভিনেত্রীর এই অভিযোগ নতুন করে এয়ার লাইন গুলির দায়িত্ববোধ ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment