---Advertisement---
lifezone nursing home

Priyanka Chopra: সেবায় মগ্ন প্রিয়াঙ্কা, স্বর্ণমন্দিরে মাজলেন বাসন, ভাইরাল ভিডিয়ো

April 1, 2026 1:53 PM
Priyanka Chopra
---Advertisement---

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন ভারতে রয়েছেন। তবে এবার ভারত সফরে এসে পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরের ‘সেবা’ কার্যে অংশ নিতে দেখা গেল অভিনেত্রীকে। সাধারণ সালোয়ার কামিজে তাঁর সেবা কাজের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

মঙ্গলবার, ৩১ মার্চ অমৃতসরে পৌঁছে এই ‘শ্রী দরবার সাহিব’ গুরুদ্বারে যান প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। ‘মহাবীর জয়ন্তী’ উপলক্ষ্যে গুরদ্বারে পৌঁছেই সেবা কার্যে হাত লাগান অভিনেত্রী। ভাইরাল হওয়া ভিডিয়োতে প্রিয়াঙ্কাকে অন্যান্য সেবায়েতদের সঙ্গে একই জায়গায় বসে বাসন মাজতে দেখা যায়। পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথা ঢেকে ছিলেন ওড়নায়। কোনও বিশেষ ব্যবস্থা বা আড়ম্বর সেখানে ছিল না। ভিডিয়োতে প্রিয়াঙ্কাকে দেখে মনেই হবে না তিনি বলিউড এবং হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

এই ভিডিয়ো সামনে আসতেই নেটিজেনদের মধ্যে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেছেন, আন্তর্জাতিক তারকা হয়েও প্রিয়াঙ্কা নিজের সংস্কৃতি ও ধর্মীয় প্রথার প্রতি যেভাবে শ্রদ্ধা দেখালেন তা অবশ্যই প্রশংসনীয়। কেউ লিখেছেন, ‘এটাই প্রকৃত বিনয়’ আবার কেউ বলেছেন, ‘সেলিব্রিটি হলেও তিনি একেবারে সাধারণ মানুষের মতো আচরণ করেছেন।’

Donald Trump: খুব শিগগিরই ইরানের সঙ্গে সংঘাত থামতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

ভারত সফরে এসে প্রিয়াঙ্কার এই ‘সেবা’ কাজ ভক্তদের নজর কেড়েছে। বহু বছর বলিউডে অভিনয় করার পরে হলিউডেও সমানভাবে জনপ্রিয় হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বিয়ে করেছেন বিখ্যাত গায়ক নিক জোনাসকে। তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও কীভাবে নিজের শিকড়কে মনে রাখতে হয় এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে হয় তা আবারও প্রমাণ করে দিলেন অভিনেত্রী।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment