রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rajpal Yadav: এই প্রথম নয়, ঋণ না ফেরানোয় তিন মাস জেলও খেটেছিলেন রাজপাল

Published on: February 12, 2026
Rajpal Yadav
---Advertisement---

বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav) সম্প্রতি দীর্ঘদিন ধরে চলা ঋণ সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েছেন। দিল্লির তিহার জেলে আত্মসমর্পন করেছেন তিনি। রাজপালের বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকা ঋণ ও চেক বাউন্স মামলা দায়ের করা হয়েছে। দিল্লি হাইকোর্ট শেষ পর্যন্ত অভিনেতার ঋণ মেটানোর জন্য আতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তিনি আত্মসমর্পণ করেন।

তবে এই ঋণ খেলাপির মামলা নতুন নয়, এর আগে ২০১৮ সালে রাজপাল (Rajpal Yadav)একটি ৫ কোটি টাকার ঋণ ফেরাতে ব্যর্থ হওয়ায় তিহার জেলে প্রায় তিন মাসের সাজা ভোগ করেছিলেন। তিনি তখন সেই অর্থটি নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’ তৈরির জন্য নিয়েছিলেন, কিন্তু ছবিটি ব্যর্থ হওয়ায় ঋণ ফেরাতে পারেননি তিনি। সেই ঋণ আবার ১৫ বছরের সুদ ও জরিমানাসহ প্রায় ৯ কোটি টাকায় পৌঁছে যায়।

রাজপালের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে পৈতৃক বাড়িটিও ঋণ না ফেরানোর কারণে ২০২৪ সালের অগস্টে সিল করে দেওয়া হয়েছিল। ২০১৮ সালের তিহার জেলের সেই অভিজ্ঞতা সম্পর্কে রাজপাল নিজেও একাধিকবার কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে জেলের দায়িত্বে থাকা প্রত্যেকে তাকে সম্মান জানিয়েছিলেন এবং তিনি অন্যান্য বন্দীদের জন্য ওয়ার্কশপও পরিচালনা করেছিলেন।

বর্তমান মামলায় দিল্লি হাইকোর্ট তাঁকে একাধিকবার সময় দিয়েছিল, কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ার পর আদালত তাঁকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। বর্তমানে সোনু সুদ সহ অনেক বলিউড স্টারই রাজপলের পাশে দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয় কবে মুক্তি পান বলিউড কমিডি আইকন রাজপাল যাদব এবং কবেই বা তাঁর মাথা থেকে ঋণের বোঝা নামে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment