প্রতীক্ষার অবসানের শেষে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’-এর অফিসিয়াল ট্রেলার। বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন প্রশংসার বন্যা বইছে, অন্যদিকে বেশ কিছু দর্শক ট্রেলারের কিছু দিক নিয়ে প্রশ্নও তুলেছেন। ফলে মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
প্রথমে পরিকল্পনা ছিল, ট্রেলারটি ২৪ জুলাই, ২০২৬-এ প্রকাশ করা হবে। তবে নির্ধারিত দিনে তা মুক্তি না পাওয়ায় অপেক্ষা বাড়ে অনুরাগীদের। এরই মধ্যে ট্রেলারের কয়েকটি অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়। অবশেষে নির্মাতারা বৃহস্পতিবার অফিসিয়ালি ট্রেলার প্রকাশ করেন। (Ramayana Trailer)
যশের রাবণ চরিত্রে মুগ্ধ দর্শকের একাংশ
ট্রেলার প্রকাশের পর বহু নেটিজেন বিশেষভাবে প্রশংসা করেছেন যশ -এর রাবণ চরিত্রকে। অনেকের মতে, ট্রেলারের সবচেয়ে শক্তিশালী দিকই হল যশের উপস্থিতি।
পাশাপাশি রণবীর কাপুরের রাম অবতারকেও প্রশংসা করেছেন দর্শকের একাংশ। VFX ও CGI আগের টিজারের তুলনায় অনেক উন্নত বলেও মন্তব্য করেছেন অনেকে। এমনকি কয়েকজনের দাবি, ছবিটি বহু ভাষায় মুক্তি পেয়ে প্রথম দিনেই ১০০ কোটির বেশি আয় করতে পারে। (Ramayana Trailer)
সমালোচনাও কম নয়
তবে সব প্রতিক্রিয়াই ইতিবাচক নয়। কিছু দর্শকের মতে, ট্রেলারটি বড়পর্দার অভিজ্ঞতার বদলে অনেকটাই টেলিভিশনের ধারাবাহিকের মতো মনে হয়েছে। কেউ কেউ মনে করেছেন, অতিরিক্ত এডিটিং এবং কালার গ্রেডিংয়ের কারণে কয়েকটি দৃশ্য স্বাভাবিক লাগেনি। তাঁদের মতে, আরও বাস্তবধর্মী উপস্থাপনা হলে ট্রেলারটি বেশি প্রভাব ফেলতে পারত।
দুই ভাগে মুক্তি ‘রামায়ণ’
নীতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক কাহিনিভিত্তিক ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ-সহ একাধিক তারকা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি দুই ভাগে মুক্তি পাবে। ‘রামায়ণ: পার্ট ১’ চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে। আর ‘রামায়ণ: পার্ট ২’ মুক্তি পাবে আগামী বছরের দীপাবলি উৎসবের সময়। মুক্তির আগেই ট্রেলার ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তাতে ছবিটি বছরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীদের একাংশ। (Ramayana Trailer)
আরও পড়ুন :- ট্রেলারের আগেই বিতর্কে ‘রামায়ণ’, সাই পল্লবীর কাস্টিং নিয়ে মুখ খুললেন অন্নু কপূর











1 thought on “‘রামায়ণ’ ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক, কারও চোখে মাস্টারপিস, কেউ হতাশ”