রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rohit Shetty র বাড়ির সামনে গুলির চালানোর ঘটনায় ধৃত আরও ১, ঘটনার নেপথ্যে কারণ কী?

Published on: April 17, 2026
Rohit Shetty
---Advertisement---

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার তদন্তে নতুন মোড়। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এবং উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (UPSTF)-এর যৌথ অভিযানে উত্তরপ্রদেশের আগ্রা থেকে আরও এক অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। এই নিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত ১৫ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রদীপ কুমার। সে এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল এবং সে ছিল শুটার। তদন্তকারীদের দাবি, ধৃত প্রদীপ পলাতক অপরাধী শুভম লোনকারের গ্যাংয়ের সদস্য। এই গ্যাংই পরিকল্পনা করে রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছিল প্রদীপ। অবশেষে বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টা ৫৬ মিনিট নাগাদ আগ্রার বাহ থানা এলাকার ছাদামি মাথা অঞ্চল থেকে প্রদীপ কুমারকে গ্রেফতার করা হয়।

এই তদন্তে উঠে এসেছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর আগে ধৃত অভিযুক্ত গোলু পণ্ডিত এই হামলার জন্য প্রদীপের মতো শুটারদের নিয়োগ করেছিল বলে পুলিশ মনে করছে। অভিযোগ, হাওয়ালা মারফত অবৈধ টাকা লেনদেন করে এই হামলার খরচ জোগাড় করা হয়। সেই টাকা নেপাল, দিল্লি এবং উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা ঘুরে শেষ পর্যন্ত অভিযুক্তদের হাতে পৌঁছয়।

পুলিশের অনুমান, এই ঘটনাটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন গুলি চালানোর ঘটনা নয়, বরং এর পিছনে রয়েছে একটি বড় অপরাধচক্র। একের পর এক গ্রেফতারির মাধ্যমে সেই চক্রের সদস্যদের চিহ্নিত করারই চেষ্টা চলছে। এই ঘটনায় ইতিমধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যা তদন্তে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

FIFA-র দরে অনীহা রিলায়েন্সের, FIFA World Cup দেখা নিয়ে এখনও ধোঁয়াশায় ভারতবাসী

উল্লেখ্য, ঘটনা সূত্রপাত হয় চলতি বছরে ১ ফেব্রুয়ারি। মুম্বইয়ের জুহুতে পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ি ‘শেট্টি টাওয়ারে’ গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই ঘটনার পিছনে আছে কুখ্যাত শুভম লোনকারের গ্যাং। সেই থেকে তল্লাশি অভিযান চালিয়ে একের পর এক অভিযুক্তকে আটক করতে থাকে পুলিশ।

বর্তমানে তদন্তকারীরা মূলচক্রীদের খুঁজে বের করার ওপর জোর দেওয়া হচ্ছে। যারা এখনও পলাতক, তাদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, এই হামলার আসল উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে, সেই দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment