---Advertisement---

বেড়েছে ওজন, জমেছে মেদ— সলমনের শরীর নিয়ে উদ্বেগে ভক্তরা

June 25, 2026 3:08 PM
Salman Khan
---Advertisement---

[ছবি:এক্স]

বলিউডের ‘ভাইজান’ মানেই কোটি কোটি অনুরাগীর আবেগ। তাই (Salman Khan) সলমন খানকে ঘিরে সামান্য খবরও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে একটি ভাইরাল পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে তাঁর বেড়ে যাওয়া ওজন ও শারীরিক পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীদের একাংশ।

সম্প্রতি ‘আমির খান প্রোডাকশনস’-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সম্পূর্ণ কালো পোশাক, হালকা দাড়ি এবং ন্যাড়া মাথার লুকে হাজির হয়েছিলেন (Salman Khan) সলমন খান। সেই লুক দেখে অনেকেরই মনে পড়ে যায় ‘তেরে নাম’-এর রাধে মোহনের কথা। কেউ কেউ তো মজার ছলে ‘তেরে নাম ২’ আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি। তবে এই নতুন লুকের নেপথ্যে অন্য কারণ রয়েছে বলেই দাবি করছে একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট।

মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সলমনের স্বাস্থ্য সংক্রান্ত একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়, যা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, সম্প্রতি সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতে গিয়েছিলেন (Salman Khan) সলমন। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে সলমনের ওজন কতটা বেড়েছে, পেটেও মেদ জমেছে। আরও বলা হয়েছে, পরিবারের সদস্যরা নাকি উন্নত চিকিৎসার জন্য তাঁকে আমেরিকায় যাওয়ার পরামর্শ দিলেও, হাতে থাকা ছবির কাজ শেষ না করে বিদেশ যেতে রাজি নন অভিনেতা। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং সলমন খান বা তাঁর টিমের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বর্তমানে (Salman Khan) সলমন খান তাঁর আসন্ন ছবি ‘Battle of Galwan’-এর প্রস্তুতিতে এবং এ.আর. মুরুগাডোস এর SVC63 এর শুটিংয়ে ব্যস্ত। SVC63-তে নয়নতারার বিপরীতে তাঁকে দেখা যাবে। শেষবার তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘Sikandar’ ছবিতে। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা এই সুপারস্টারের অনুরাগী শুধু ভারতে নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। তাঁর জনপ্রিয় সংলাপ— “Ek Baar Jo Maine Commitment Kar Di, Toh Main Khud Ki Bhi Nahi Sunta”— আজও ভক্তদের মুখে মুখে ফেরে। তাই প্রিয় তারকার স্বাস্থ্য নিয়ে ওঠা এই জল্পনা যে ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। এখন সকলেরই অপেক্ষা, সলমন বা তাঁর টিম কবে এই জল্পনার অবসান ঘটান।

আরও পড়ুন :- বিশ্বকাপে ভিনিসিয়াস ঝড়, আন্সেলত্তির প্রশংসায় ভাসলেন ব্রাজিল তারকা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “বেড়েছে ওজন, জমেছে মেদ— সলমনের শরীর নিয়ে উদ্বেগে ভক্তরা”

Leave a Comment