রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Tollywood News: টলিপাড়ায় ফের দেব-জিৎ বিবাদ? ক্ষুব্ধ ‘অপমানিত’ প্রসেনজিৎ

Tollywood News
---Advertisement---

বাংলা সিনেমার স্লট নিয়ে ফের বিতর্ক। সামনেই নির্বাচন, আর কয়েক মাস পরেই পুজো। এই আবহে টলিপাড়ায় বসেছিল স্ক্রিনিং কমিটির বৈঠক (Tollywood News)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। ছিলেন টলিউডের অভিভাবক ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দুই সুপারস্টার দেব, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা-সহ সিনেপাড়ার আরও একাধিক ব্যক্তিত্ব। খবর, সেই বৈঠকেই নাকি আসন্ন বাংলা সিনেমার দিনক্ষণ ঠিক করার সময় চরম অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়।

চার দেওয়ালের ভিতর তারকাখচিত এহেন সমাবেশে কী এমন ঘটল, যা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বর্তমানে এত ফিসফাস? বুধবার সন্ধ্যায় স্ক্রিনিং কমিটির বৈঠকে পদ্মশ্রীপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। তবে কানাঘুষো, খানিক বাদেই নাকি সেই সৌজন্যের আবহ বদলে পরিবেশ থমথমে হয়ে ওঠে। বৈঠক চলাকালীন উপস্থিত সাংবাদিকদের সামনে দিয়েই বেরিয়ে যান দেব। সূত্রের খবর, পুজোর সময়ে ক্যালেন্ডার ঠিক করা নিয়েই নাকি ফের মনোমালিন্য হয় বৈঠকে।

নিজের রাজনীতি দল নিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচনে লড়বেন অরিজিৎ? ভাইরাল রিপোর্ট ঘিরে চর্চা

২০২৬ সালের পুজোর স্লট আগে থেকেই বুক করে রেখেছেন দেব। শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে সম্প্রতি দশ মাস আগের অগ্রিম বুকিং চালু করেও ভালোই সাড়া পেয়েছেন। অন্যদিকে জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার আবার পুজোয় আসার কথা। আর এদিন স্ক্রিনিং কমিটির বৈঠকে সে প্রসঙ্গ উত্থাপন হতেই নাকি মিটিংয়ে টলিপাড়ার দুই সুপারস্টারের মধ্যে ঠান্ডা তরজা শুরু হয়।

মধ্যস্থতা করতে গিয়ে অপমানিত হতে হয় ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’কেও। আর সেই অনভিপ্রেত ঘটনার কিছু কথোপকথনই এইমুহূর্তে সিনেইন্ডাস্ট্রির ‘টক অফ দ্য টেবল’ হয়ে উঠেছে। জানা যায়, ‘পুজোর সিনে ক্যালেন্ডার’ তরজা থামানোর জন্য প্রসেনজিৎ দেবের উদ্দেশে বলেছিলেন, “আমরা স্ক্রিনিং কমিটি করেছি। তোর সঙ্গে মাননীয়ার যোগাযোগ রয়েছে। ওনাকে একবার জানিয়ে রাখিস।” উত্তরে দেব বলেন, “তোমার তো ছবি হিট হয়েছে। তার উপর তুমি আবার পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ। তোমার কথা তো শুনতেই হবে।”

এহেন ব্যাঙ্গাত্মক সুরেই নাকি খানিক অস্বস্তিতে পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর জিৎ যখন দেবকে জানান, “আমি অনেকদিন পর পুজোতে আসছি। তুমি একটু স্পেস দাও।” শোনা যায়, এই কথা শোনার পরে দেব মোটেই তার কথার কোনও গুরুত্ব দেননি ও বৈঠকের মাঝে বেরিয়ে যান।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment