রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Asha Bhosle Dies: প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে, সংগীত জগতের অপূরণীয় ক্ষতি

Published on: April 12, 2026
Asha Bhosle Dies
---Advertisement---

প্রয়াত আশা ভোঁসলে। শনিবার বুকে ইনফেকশনের কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে এই খবর জানানো হয়েছিল। অনুরাগী থেকে প্রধানমন্ত্রী সকলেই তাঁর আরোগ্য কামনা করেছিলেন। তবে আর ফিরে এলেন না কিংবদন্তি গায়িকা। রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আগামিকাল বিকেল ৪টেয় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

দিন কয়েক আগেও মুম্বইয়ে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। তবে দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি বুকের ইনফেকশনের কারণে হাসপতালে ভর্তি হন এবং সঙ্গে ছিল ফুসফুসের সমস্যাও। তবে বার্ধক্যজনিত কারণেই আর এই ধকল সহ্য করতে পারলেন না আশা জি। গত কয়েক বছর ধরে খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না ৯২ বছরের গায়িকা। শনিবার সোশ্যাল মিডিয়ায় আশা ভোঁসলের নাতনি জ়ানাই ভোঁসলে তাঁর এই অসুস্থতার কথা জানান। (Asha Bhosle Dies)

আশা ভোঁসলে হিন্দি সিনেমার কিংবদন্তি গায়িকা। প্রায় আট দশক ধরে তাঁর কর্মজীবনে তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। দাদা সাহেব ফালকে থেকে পদ্মভূষণের মতো একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনিত হন। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বোন আশা। দিদির বিরাট খ্যাতির মধ্যেও নিজের কঠোর অধ্যাবসায় সংগীত জগতে জায়গা করে নিয়েছিলেন তিনি।

Asha Bhosle: হাসপাতালে আশা ভোঁসলে, ঠিক কী হয়েছিল শিল্পীর?

গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ সংগীত এবং চলচ্চিত্র জগত। ইতিমধ্যে অনুরাগী থেকে বিভিন্ন সংগীত জগতের তারকারা স্যোশাল মিডিয়ায় তাঁদের শোকবার্তা প্রকাশ করছেন। শোকপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও। সকলেই বলছেন আশা ভোঁসলের মৃত্যুতে ভারতীয় সংগীত জগতের এক অধ্যায়ের অবসান হলো। (Asha Bhosle Dies)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Asha Bhosle Dies: প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে, সংগীত জগতের অপূরণীয় ক্ষতি”

Leave a Comment