রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Virat Kohli: ইনফ্লুয়েন্সারের বোল্ড ছবিতে ‘Love’ রিয়্যাকশন বিরাটের, অ্যালগরিদমের দোষ, না অন্য কিছু?

Published on: April 17, 2026
---Advertisement---

ভারতীয় ক্রিকেটের ‘কিং’ বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবার শুরু হয়েছে নতুন করে জল্পনা। জার্মান ইনফ্লুয়েন্সার Lizzalazz-এর একটি সাহসী ও গ্ল্যামারাস ছবিতে তাঁর অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ পড়েছে বলে দাবি করছেন নেটিজ়েনরা। আর এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। (Virat Kohli) নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। ঘটনাটি সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে, এবং নানা রকম মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়ার টাইমলাইন যা ভরে যাচ্ছে মজার-মজার মন্তব্যে।

ইনস্টাগ্রামে Lizzalazz এক মডেল ও ট্রাভেল ভ্লগার গ্ল্যামারাস ও বোল্ড ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতেই ‘লাইক’ পড়ে কোহলির অফিসিয়াল এবং ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে। এরপরই বিষয়টি নজরে আসে নেটিজেনদের এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ‘লাইক’ আর দেখা যায়নি কিন্তু ততক্ষণে সেই লাইকের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় ও তা নিয়ে শুরু হয়েছে মিম পোস্ট। (Virat Kohli)

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মজার ছলে নানা প্রতিক্রিয়া দিতে শুরু করেন নেটিজেনরা। কেউ কেউ রসিকতা করে লিখেছেন, “এবার বোধ হয় অনুষ্কা শর্মা রেগে যাবেন!” আবার কেউ বলেছেন, “ভুলবশত হয়ে গিয়েছে নিশ্চয়ই।” অনেকে তো সরাসরি মজা করে লিখছেন, “ফিরসে অ্যালগরিদম কা গলতি হোগা!” কারও পরামর্শ, “চিকু ভাই, প্রাইভেট আইডি বানিয়ে নাও!” (Virat Kohli) অনেকেই আবার পুরো বিষয়টিকে নিছক ‘ইনস্টাগ্রাম গ্লিচ’ বলেও উড়িয়ে দিয়েছেন।

তবে এই প্রথম নয়, এর আগেও বহু সেলিব্রিটিকে এমন ‘অ্যাক্সিডেন্টাল লাইক’-এর বিতর্কে জড়াতে দেখা গিয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারকাদের ক্ষেত্রে এমন ঘটনা মাঝেমধ্যেই সামনে আসে। কোহলির ক্ষেত্রেও অনুরাগীদের একাংশ মনে করছেন, এটি ইচ্ছাকৃত নয়, বরং প্রযুক্তিগত ত্রুটি বা অসাবধানতাবশত হয়ে থাকতে পারে।অতীতে একই ঘটনা ঘটেছিল বিরাট কোহলির সঙ্গে। তিনি বলিউড অভিনেত্রী অভনীত কৌরের একটি ছবিতে লাইক করেছিলেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। অনেক বিতর্কের পর বিরাট জানিয়েছিলেন ইন্সটাগ্রামের অ্যালগোরিদমের সমস্যার জন্য লাইক পড়ে গিয়েছিল।তবে এখনও পর্যন্ত বিরাট কোহলি বা তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এই নিয়ে কোনও প্রকাশ্য মন্তব্য করেননি। তবু এই ছোট্ট ‘লাইক’ যে বড়সড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেটপাড়ায়। ক্রিকেট থেকে বলিউড দুই দুনিয়াতেই এখন এই ভাইরাল মুহূর্ত নিয়ে তুমুল চর্চা চলছে। (Virat Kohli)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “Virat Kohli: ইনফ্লুয়েন্সারের বোল্ড ছবিতে ‘Love’ রিয়্যাকশন বিরাটের, অ্যালগরিদমের দোষ, না অন্য কিছু?”

Comments are closed.