রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Astro: স্বামী-স্ত্রী এক থালায় খাবেন না! খেলে কী হবে জানেন কি?

Published on: March 13, 2026
Astro
---Advertisement---

অনেক দম্পতির মধ্যেই একটি ধারণা রয়েছে যে, স্বামী ও স্ত্রী যদি এক থালায় বসে খাওয়া-দাওয়া করেন, তাহলে নাকি দাম্পত্য জীবনে সৌভাগ্য আসে এবং সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র ও প্রাচীন শাস্ত্রীয় মত অনুযায়ী এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। বরং নিয়মিত এই অভ্যাস জীবনে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হয়।

শাস্ত্র মতে সংসারে সুখ-শান্তি বজায় রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। তার মধ্যেই একটি বিষয় হল খাবার গ্রহণের শিষ্টাচার। চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে কী বলছে। Astro

  • নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়ঃ- জ্যোতিষশাস্ত্রের মতে, স্বামী-স্ত্রী যদি নিয়মিত একই থালায় খাবার খান, তাহলে সংসারে নাকি নেতিবাচক শক্তির প্রবেশ বাড়তে পারে। এই শক্তি ধীরে ধীরে পরিবারের পরিবেশকে প্রভাবিত করে। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে এর খারাপ প্রভাব পড়তে পারে বলে শাস্ত্রে উল্লেখ। এমনকি স্বচ্ছল সংসারেও অর্থসংকট দেখা দিতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে দরিদ্র্যের আশঙ্কা বাড়তে পারে। তবে শাস্ত্র এও বলছে, মাঝে মধ্যে বিশেষ মুহূর্তে বা আনন্দের দিনে একসঙ্গে এক থালায় খেলে তেমন সমস্যা হয় না। কিন্তু এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করা উচিত নয়।

Menstrual leave: মহিলাদের ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হতে পারে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

  • দাম্পত্য জীবনে কলহের সম্ভাবনাঃ- শাস্ত্র মতে, নিয়মিত এক থালায় খাওয়ার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে অজান্তেই মতের অলিম বাড়তে পারে। প্রথমে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয়। পরে সেই ছোট বিরোধই ধীরে ধীরে বড় কলহের রূপ নিতে পারে। ফলে সংসারের শান্তি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
  • দায়িত্ববোধ কমে যেতে পারেঃ- প্রাচীন শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, স্বামী-স্ত্রী সবসময় একই থালায় খেলে নাকি সংসারের দায়িত্ববোধে কিছুটা শিথিলতা আসে। এতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্কের ভারসাম্যও নষ্ট হতে পারে।
  • সংসারের নিয়ম-শৃঙ্খলার গুরুত্বঃ- জ্যোতিষশাস্ত্র ও গৃহশাস্ত্রে বলা হয়, সংসারে কিছু নিয়ম মানলে ইতিবাচক শক্তি বজায় থাকে। খাবার খাওয়ার ক্ষেত্রেও সেই নিয়মের গুরুত্ব রয়েছে। আলাদা থালায় খাওয়ার মধ্যেই নাকি শৃঙ্খলা, সম্মান ও দায়িত্ববোধ বজায় থাকে বলে মনে করা হয়।

তবে শাস্ত্র যাই বলুক, সুখী দাম্পত্য জীবনের মূল ভিত্তি হল পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বোঝাপড়া। হৃদয় দিয়ে পরস্পরকে ভালোবাসতে পারলে তবেই সংসার সুখের হয়, এক থালায় খাওয়ার উপর তার কোনও নির্ভরতা নেই। Astro


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “Astro: স্বামী-স্ত্রী এক থালায় খাবেন না! খেলে কী হবে জানেন কি?”

Comments are closed.