রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rashifal: মেষ রাশির জন্যে নতুন কী পরিবর্তন আনতে চলেছে সাড়ে সাতি? আপনার রাশি আজ কী বলছে

Published on: March 14, 2026
Rashifal
---Advertisement---

বৈদিক জ্যোতিষে আজকের রাশিফল। কী আছে আপনার ভাগ্যে? কোন নম্বরটা লাকি? কোন রঙ ডেকে আনতে পারে আজকে ব্যাডলাক? চলুন দেখেনি জ্যোতিষ কী বলছে? (Rashifal)

মেষ

মেষ জাতক / জাতিকাদের সাড়ে সাতির প্রথম চরণ চলছে। যার কারণে তাদের জীবনে খানিকটা চিন্তার ছাপ পড়ছে। দুশ্চিন্তাকে পাশে রেখে জীবনকে উপভোগ করুন। কাছের মানুষদের সাথে কথা বলুন। তাদের প্রয়োজন এবং তারা আপনার থেকে কী চায় জানার চেষ্টা করুন। খরচের দিক থেকে সাবধান। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে। তার ব্যাপারে হস্তক্ষেপের থেকে বিরত থাকুন।

শুভ রঙ : লাল
শুভ সংখ্যা : ৯

বৃষভ

আজ কিছু বিষয়ে মতভেদ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে ধৈর্য এবং সংযম বজায় রাখলে সহজেই সমস্যার সমাধান সম্ভব। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে খরচের দিকে নজর রাখুন। অর্থব্যয় নিয়ন্ত্রণে রাখাই আজ বুদ্ধিমানের কাজ হবে। পরিবারের সদস্যদের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করা জরুরি। ছোট ছোট যত্ন এবং সময় দেওয়া সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে। দিনের শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিক শান্তি পাবেন। (Rashifal)

শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬

Rashifal

মিথুন

কর্মক্ষেত্র ও পারিবারিক দায়িত্ব মিলিয়ে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন। এর ফলে মেজাজও একটু খিটখিটে হতে পারে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আজ বাবা বা মায়ের স্বাস্থ্যের জন্য কিছু অতিরিক্ত খরচ হতে পারে। যদিও এতে আর্থিক চাপ পড়তে পারে, তবে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়ির কোনো সমস্যার সমাধান দ্রুত করা জরুরি। প্রেমের ক্ষেত্রে কিছুটা শূন্যতা অনুভব করতে পারেন, তবে হতাশ হওয়ার কিছু নেই। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের উষ্ণতা আবার ফিরে আসবে।

শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫

কর্কট

আজ নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি। অতিরিক্ত তেল-মশলাযুক্ত বা উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চললে শরীর ভালো থাকবে। আর্থিক দিক থেকে আজ কিছুটা স্বস্তি পেতে পারেন, কারণ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে না পারলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই যতটা সম্ভব পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। বন্ধুর অনুপস্থিতি আজ আপনাকে একটু আবেগপ্রবণ করে তুলতে পারে। পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যেতে পারে। (Rashifal)

শুভ রং : সাদা ,
শুভ সংখ্যা : ২

সিংহ

আজ আপনার আশা ও আত্মবিশ্বাস নতুনভাবে প্রস্ফুটিত হবে। কোনো নতুন সুযোগ বা পরিস্থিতি আপনার সামনে আসতে পারে, যা ভবিষ্যতে আর্থিক লাভের পথ খুলে দিতে পারে। দাম্পত্য জীবনে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর মতামত নেওয়া ভালো। আজ আপনার ঘনিষ্ঠ কেউ সারাদিন আপনার কথা ভাবতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু বাধার সম্মুখীন হতে পারেন। তবে ধৈর্য ও পরিশ্রমই শেষ পর্যন্ত সাফল্য এনে দেবে।

শুভ রং: সোনালি
শুভ সংখ্যা: ৬

কন্যা

আজ স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। খাবারদাবারের ক্ষেত্রে নিয়ম মেনে চলুন। আর্থিক দিক থেকে ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে নতুন কোনো সদস্যের আগমন আনন্দের পরিবেশ তৈরি করতে পারে। প্রেমের সম্পর্কে অযথা অভিমান বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সফলতা পেতে হলে পরিকল্পনা করে এগোতে হবে। অফিসের কোনো সমস্যা নিয়ে চিন্তা বাড়লেও শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। ধৈর্যই আজ আপনার সবচেয়ে বড় শক্তি।

শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭

তুলা

আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব অনেকের দৃষ্টি আকর্ষণ করবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। যারা আগে জমি কিনেছিলেন এবং এখন বিক্রি করতে চান, তাদের জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে নিজের রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। আজ প্রিয় মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করুন। সামান্য যত্ন ও আন্তরিক কথাবার্তা সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে।

শুভ রং: গোলাপি
শুভ সংখ্যা: ৬

বৃশ্চিক

আজ ভ্রমণ বা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন, যা আপনার মনকে বেশ হালকা করে তুলবে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা থাকলেও আজ তা পুরোপুরি সফল নাও হতে পারে। তবে ভবিষ্যতে পরিস্থিতি উন্নত হবে। বাড়ির চারপাশে কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতা বা গুছিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে আজ খুব ভালো ফল নাও পেতে পারেন। এমনকি কোনো ঘনিষ্ঠ ব্যক্তির আচরণ আপনাকে কষ্ট দিতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ। (Rashifal)

শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: 8

ধনু

আজ কর্মব্যস্ত দিন হলেও স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে। বাড়ির কোনো নষ্ট বৈদ্যুতিন জিনিস মেরামত করতে কিছু অর্থ ব্যয় হতে পারে। আপনার জ্ঞান ও রসবোধ আজ আশপাশের মানুষকে মুগ্ধ করবে। প্রেমের সম্পর্কে অযথা সন্দেহ বা তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হওয়া ঠিক হবে না। বিশ্বাস ও বোঝাপড়াই সম্পর্ককে শক্তিশালী করে। তাই নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন এবং সঙ্গীর ওপর আস্থা রাখুন।

শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩

মকর

আজ স্বাস্থ্য সম্পর্কে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে নেশাজাতীয় কোনো কিছু থেকে দূরে থাকাই ভালো। যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা বা কাজ করেন, তাদের সময় ও অর্থ নষ্ট করে এমন মানুষের থেকে দূরে থাকা দরকার। পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে আজ একটু সংযত থাকুন। রুক্ষ আচরণ বা কঠোর কথাবার্তা সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি করতে পারে। শান্ত ও নম্র আচরণ পরিস্থিতিকে সহজ করে তুলবে।

শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৮

কুম্ভ

আপনার সহৃদয় ও দয়ালু স্বভাব আজ অনেককে আনন্দ দেবে। তার ফলে আপনি নিজেও মানসিক শান্তি অনুভব করবেন। তবে আর্থিক বিষয়ে অন্যের কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ করা ঠিক হবে না। ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটালে পরিবেশ আরও আনন্দময় হয়ে উঠবে। তবে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের মনকে শান্ত রেখে পরিস্থিতি বিচার করলে অনেক সমস্যাই সহজে সমাধান হবে।

শুভ রং: ১১
শুভ সংখ্যা: সমুদ্রনীল

মীন

স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি, বিশেষ করে রক্তচাপ বা কোলেস্টেরল থাকলে নিয়ম মেনে চলুন। আজ আর্থিক দিক থেকে বেশ শক্ত অবস্থানে থাকতে পারেন। গ্রহ-নক্ষত্রের অনুকূল প্রভাবে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে। তবে পারিবারিক সদস্যরা সব সময় আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারেন। তাই ধৈর্য ও বোঝাপড়া দিয়ে সম্পর্ক বজায় রাখা জরুরি। দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় রাখলে মানসিক প্রশান্তি পাবেন। (Rashifal)

শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ১২


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now