---Advertisement---
lifezone nursing home

২৯ মে থেকে বদলে যাবে কেতুর অবস্থান, বাড়তি সতর্ক থাকতে হবে এই তিন রাশিকে

May 20, 2026 9:16 PM
Astrology Tips
---Advertisement---

জ্যোতিষশাস্ত্রে কেতুকে বলা হয় ‘ছায়া গ্রহ’। একইসঙ্গে এই গ্রহকে মোক্ষের কারক হিসেবেও মানা হয়। জ্যোতিষীদের মতে, কেতু যখনই নিজের অবস্থান বা নক্ষত্র পরিবর্তন করে, তখন তার প্রভাব মানুষের মন, কাজকর্ম এবং আর্থিক অবস্থার উপর স্পষ্টভাবে পড়ে।আগামী ২৯ মে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। ওই দিন কেতু প্রবেশ করবে মঘা নক্ষত্রের তৃতীয় দশায়। আগামী ৩০ জুন পর্যন্ত এই অবস্থানেই থাকবে কেতু। এই দশার অধিপতি হলেন বুধদেব। তাই এই সময়ে মানুষের বুদ্ধি, বিচারবোধ এবং ব্যবসায়িক সিদ্ধান্তের উপর কেতুর বিশেষ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

তবে সব রাশির জন্য এই সময় সমান শুভ নয়। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের আগামী ৩২ দিন খুব সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। (Astrology Tips)

কোন তিন রাশির জন্য থাকছে পরামর্শ?

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য এই সময় মানসিক অস্থিরতা ও দ্বিধা বাড়তে পারে। যেহেতু বুধ এই রাশির অধিপতি, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। নতুন কোনও ব্যবসায়িক বিনিয়োগ বা বড় চুক্তিতে সই করার আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া শর্টকাট পথে টাকা রোজগার বা লটারির মতো বিষয়ে ঝুঁকি নিলে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টা আত্মসমালোচনা করা এবং নিজের লক্ষ্য নিয়ে ভাবার সময় হতে পারে। কেতুর প্রভাবে বিভ্রান্তি বাড়বে এবং লক্ষ্য থেকে সরে যাওয়ার আশঙ্কা থাকবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করলেও অন্য কেউ সেই কৃতিত্ব নিয়ে নিতে পারে। পরিশ্রমের ফল পেতে দেরি হওয়ায় মানসিক চাপ ও হতাশা বাড়বে। স্বাস্থ্য নিয়েও বিশেষ সতর্ক থাকতে হবে। সামান্য অবহেলায় বড় চিকিৎসার খরচের মুখে পড়তে হতে পারে। এছাড়া আর্থিক লেনদেনে কাউকে সহজে বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। গোপন শত্রুদের থেকেও সাবধানে থাকতে হবে।

Vastu Tips: আপনারা বাড়িটি কি গলির একদম শুরু বা শেষ প্রান্তে? মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই কটি পরামর্শ

মীন রাশি

মীন রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় পারিবারিক অশান্তি, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কথাবার্তায় ভুলের কারণে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক অবস্থাতেও ওঠানামা দেখা যাবে। হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ বেড়ে গিয়ে মাসিক বাজেটে চাপ পড়তে পারে। এই সময় ব্যবসায়িক সফর বা কাজের ট্যুর খুব একটা লাভজনক নাও হতে পারে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কেও সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নিজের কথা পরিষ্কারভাবে বলা এবং রাগের মাথায় কটু কথা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। (Astrology Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

3 thoughts on “২৯ মে থেকে বদলে যাবে কেতুর অবস্থান, বাড়তি সতর্ক থাকতে হবে এই তিন রাশিকে”

Leave a Comment