রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Vastu Tips: আপনারা বাড়িটি কি গলির একদম শুরু বা শেষ প্রান্তে? মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই কটি পরামর্শ

Vastu Tips
---Advertisement---

বাড়ি তৈরির আগে এখন অনেকেই বাস্তুবিদদের পরামর্শ নেন। কারণ বাস্তু মতে, বাড়ির মুখ কোন দিকে হবে, রান্নাঘর বা বাথরুম কোথায় হবে, যে জমিতে বাড়ি বানাচ্ছেন তার অবস্থান কেমন- এই সবকিছুই নাকি মানুষের জীবনযাত্রায় এবং পারিবারিক পরিবেশের উপর প্রভাব ফেলে। তাই নতুন বাড়ি করার আগে অনেকেই বিশেষজ্ঞদের পরামর্শ নেন, যাতে ভবিষ্যতে কোনও সমস্যা না হয়।

বাস্তুশাস্ত্রে বিশেষভাবে বলা হয়, গলির একেবারে শুরু বা শেষপ্রান্তে বাড়ি হওয়া খুব একটা শুভ নয়। বিশেষ করে যাকে টি-পয়েন্ট বলা হয়, সেখানে নাকি নেতিবাচক শক্তির প্রভাব সবচেয়ে বেশি পড়ে। বাস্তুশাস্ত্রবিদদের দাবি, এই ধরনের জায়গায় বাড়ি থাকলে নেতিবাচক শক্তি সরাসরি বাড়ির উপর প্রভাব ফেলে। এর ফলে পরিবারের শান্তি নষ্ট হতে পারে, বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হয়। (Vastu Tips)

কী কী প্রভাব পড়তে পারে?

গলির শুরুতে অর্থাৎ রাস্তার ওপরে বাড়িতে সাধারণত গাড়ির যাতায়াত ও শব্দ বেশি থাকে। সারাক্ষণ সেই শব্দ কানে আসতে থাকায় পরিবারের সদস্যদের আচরণেও পরিবর্তন দেখা দিতে পারে। সহজেই বিরক্তি তৈরি হয়, মানসিক উদ্বেগ বাড়ে এবং ছোটখাটো বিষয় নিয়েও অতিরিক্ত চিন্তা শুরু হয়। ধীরে ধীরে সেই চাপ পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। কখনও কখনও পরিস্থিতি আরও জটিল আকারও নিতে পারে।

পাশাপাশি, শেষপ্রান্তের বাড়িতে থাকা মানুষদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতিও তৈরি হতে পারে। কারণ গলির শেষে আর বাড়ি না থাকায় একাকিত্ব বোধ হতে পারে বলে মনে করছেন বাস্তুশাস্ত্রবিদদের। (Vastu Tips)

Vastu Tips: নিজে থেকেই বাড়িতে তুলসী গাছ গজাচ্ছে? বাস্তুশাস্ত্র বলছে এটি শুভ সংকেত

এই সমস্যা থেকে মুক্তির উপায় কী?

বাস্তুশাস্ত্রে এমন পরিস্থিতি থেকে মুক্তির কিছু উপায়ও বলা হয়েছে। যারা নতুন জায়গা কিনে বাড়ি বানানোর কথা ভাবছেন তাদের দেখে শুনে জায়গা কেনার বা জায়গা বদল করার সুযোগ থাকলেও, যারা বংশপরম্পরায় একই জায়গায় বসবাস করেন এবং বাড়ি বদলানোর সুযোগ নেই তাদের জন্য রয়েছে কিছু বিকল্প ব্যবস্থা।

১) মূল দরজার সামনে বড় আকারের গাছ লাগাতে পারেন। বিশ্বাস করা হয়, এই গাছ নেতিবাচক শক্তির প্রবেশ আটকে দেয় এবং একটি সুরক্ষা বলায়ের মতো কাজ করে। (Vastu Tips)

২) এছাড়াও বস্তুশাস্ত্রে বাড়ির সামনে কনভেক্স মিরর বা উত্তল আয়না রাখার কথাও বলা হয়। এই আয়না আলোর রশ্মিকে চারদিকে ছড়িয়ে দেয় এবং তাতে বস্তুর ছোট ও সোজা প্রতিবিম্ব দেখা যায়। এতে সরাসরি নেতিবাচক শক্তির প্রভাব বাড়িতে পড়তে পারে না।

৩) আর যদি আপনার বাড়ি উত্তর-পূর্ব মুখী হয়, তাহলে মূল দরজার কাছে ওয়াটার ফাউন্টেন রাখলে বাড়ির পরিবেশ শান্ত থাকে। সমস্ত কুপ্রভাব কেটে যায়। (Vastu Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now