রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Vastu Tips: নিজে থেকেই বাড়িতে তুলসী গাছ গজাচ্ছে? বাস্তুশাস্ত্র বলছে এটি শুভ সংকেত

Vastu Tips
---Advertisement---

হিন্দু ধর্মে তুলসী গাছকে শুধু একটি সাধারণ গাছ হিসেবে দেখা হয় না, বরং একে দেবী লক্ষ্মীরই এক রূপ বলে মনে করা হয়। তাই বহু মানুষ নিয়ম মেনে বাড়িতে তুলসী গাছ রোপণ করেন এবং প্রতিদিন পুজোও করেন। অনেকেই আলাদা করে বাড়িতে তুলসী মঞ্চ তৈরি করেন। সাধারণত নার্সারি থেকে চারা এনে বা বীজ বপন করেই তুলসী গাছ লাগানো হয়। তবে অনেক সময় এমন দেখা যায়, কোনও রকম বীজ না ফেললেও বাড়ির উঠোনে কিংবা টবের মধ্যে হঠাৎ করেই তুলসী গাছ গজিয়ে উঠেছে। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই ঘটনাকে শুধুমাত্র কাকতালীয় বলে মনে করা হয় না। বরং এর মধ্যে লুকিয়ে থাকে বিশেষ শুভ ইঙ্গিত। (Vastu Tips)

বাস্তুশাস্ত্র বলছে, কোনও বাড়িতে আপনা-আপনি তুলসী গাছ জন্মানো মানে সেই গৃহের পরিবেশ অত্যন্ত পবিত্র ও ইতিবাচক। যেখানে শুভ শক্তি ও পুণ্যের প্রভাব থাকে, সেখানেই তুলসী গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে বলে বিশ্বাস করা হয়। এর অর্থ হল, সেই বাড়ি দেবদেবীর আশীর্বাদে ধন্য এবং ভবিষ্যতে পরিবারে সুখ-শান্তি আরও বৃদ্ধি পেতে পারে।

Astrology Tips: দানেই পুণ্য, দানেই আত্মার শুদ্ধি! জেনে নিন হিন্দুধর্মে ‘দান উৎসবের’ বিশেষ মাহাত্ম্য

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, বাড়ির উত্তর বা পূর্ব দিকে হঠাৎ তুলসী গাছ জন্মালে তা আর্থিক উন্নতির লক্ষণ হিসেবে ধরা হয়। অনেকদিন ধরে আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনাও এতে দেখা যায়। পাশাপাশি নতুন আয়ের পথ খুলে যাওয়ার ইঙ্গিতও মেলে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এটি লাভের বার্তা বলেও মনে করা হয়। (Vastu Tips)

আবার যদি বাড়ির উঠোনের মাঝখানে বা কোনও গাছের টবে তুলসী গাছ গজিয়ে ওঠে, তাহলে পরিবারে শীঘ্রই কোনও শুভ অনুষ্ঠান হতে পারে বলে বিশ্বাস রয়েছে। যেমন বিয়ে, সন্তানের জন্ম বা অন্য কোনও আনন্দের খবর আসতে পারে। একইসঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে পারে এবং সম্পর্ক আরও মজবুত হয় বলেই মনে করা হয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “Vastu Tips: নিজে থেকেই বাড়িতে তুলসী গাছ গজাচ্ছে? বাস্তুশাস্ত্র বলছে এটি শুভ সংকেত”

Leave a Comment