রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ৬ বছরের শিশুকে সরাল পুলিশ, বিহারের ভিডিয়ো ঘিরে বিতর্ক

Published on: August 26, 2026
Bihar Student Protest
---Advertisement---

বিহারে ছাত্র আন্দোলনের মাঝে ছয় বছরের এক শিশুকে পুলিশ প্রতিবাদস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে CJP সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও। যদিও পুলিশ জানিয়েছে, শিশুটিকে আটক করা হয়নি, শুধু প্রতিবাদস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। (Bihar Student Protest)

উল্লেখ্য, মঙ্গলবার পাটনার ডাকবাংলো চত্বরে ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষায় অনিয়মের অভিযোগে কয়েকশো ছাত্র-ছাত্রী বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাড়ি ঘেরাও করার চেষ্টা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ।

সেই বিক্ষোভেই জাতীয় পতাকা হাতে হাজির হয় ছয় বছরের ওই শিশু। ভাইরাল ভিডিয়োতে তাকে প্রশাসনের বিরুদ্ধে বেকারত্ব নিয়ে স্লোগান দিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, “ছাত্ররা চাকরি পাচ্ছে না কেন? চাকরি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল?” এমনকি পুলিশের পদক্ষেপকেও সে ভয় পায় না বলে আরেকটি ভিডিয়োতে দাবি করে।

এর কিছুক্ষণ পরেই কয়েকজন মহিলা পুলিশকর্মীসহ পুলিশবাহিনী শিশুটিকে তার মায়ের সঙ্গে প্রতিবাদস্থল থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। আর সেই মুহূর্তের ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর ককরোচ জনতা পার্টি (CJP) পুলিশের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ‘আটক’ করার অভিযোগ তোলে। তাঁদের বক্তব্য, শিক্ষাব্যবস্থার সমস্যা সমাধান না করে ছয় বছরের শিশুকে আটক করাই কি সরকারের সমাধান? (Bihar Student Protest)

রাজ্যের প্রত্যেক মহিলা পাবেন ৪০ হাজার টাকা করে, বিরাট প্রতিশ্রুতি এই দলের

এদিন AAP নেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়াও ভিডিয়োটি শেয়ার করে পুলিশের ভূমিকার সমালোচনা করেন। কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-ও ঘটনার নিন্দা করে। CJP-র অন্যতম মুখপাত্র অভিজিৎ দীপকে কটাক্ষ করে বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ছয় বছরের শিশুকে আটক করছে!”

তবে পুলিশের দাবি, শিশুটিকে আটক করা হয়নি বা তার উপর কোনও জোর খাটানোও হয়নি। এই প্রসঙ্গে ডিজি কুন্দন কৃষ্ণন জানিয়েছেন, বিক্ষোভের মধ্যে নিরাপত্তার কারণেই শিশুটিকে শুধু প্রতিবাদস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। (Bihar Student Protest)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ৬ বছরের শিশুকে সরাল পুলিশ, বিহারের ভিডিয়ো ঘিরে বিতর্ক”

Comments are closed.