পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির ৫টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনে আজ উপনির্বাচন (Bypolls)। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়ছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া (bypolls 2026 voting)।
bypolls 2026 voting: বাংলায় নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট
আজ পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ২০২৬-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—উভয় আসনেই জয়ী হয়েছিলেন। নিয়ম মাফিক তিনি নন্দীগ্রাম কেন্দ্রটি ছেড়ে দেন। ভবানীপুর কেন্দ্রটি নিজের দখলে রাখেন। স্বাভাবিক ভাবেই নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই আসনটি শূন্য হয়ে পড়ে। আজ সেই আসনেই ভোটগ্রহণ শুরু। অন্যদিকে, ২০২৬-এর বিধানসভা ভোটে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর দুই আসনেই জয়ী হয়েছিলেন। এরপর রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আজ এই কেন্দ্রেও উপনির্বাচন (bypolls 2026 voting)।
তামিলনাড়ুতে ভোট
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় তামিলনাড়ুর রাজনীতিতে। মঙ্গলবার তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু জেলার মাদুরান্তকম (এসসি) এবং তিরুপুর জেলার ধারাপুরম (এসসি) কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
অসমে ভোট
অসমের নগাঁও লোকসভা আসনটিতে আজ উপনির্বাচন। এই আসনে ত্রিমুখী লড়াই লড়ছে বিজেপি, কংগ্রেস এবং এআইইউডিএফ (AIUDF)। কংগ্রেসের প্রাক্তন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ইস্তফা দেওয়ায় আসনটিতে উপনির্বাচন হচ্ছে। পরে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপির তরফ থেকে দেবশীষ শর্মা এবং কংগ্রেসের পক্ষে শিবামণি বরা এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুদুচেরিতে ভোট
২০২৬-এর সাধারণ নির্বাচনে পুদুচেরির মুখ্যমন্ত্রী তথা AINRC-এর প্রতিষ্ঠাতা এন. রঙ্গস্বামী থাট্টানচাভাদি এবং মাঙ্গালাম—এই দুটি আসনেই জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি থাট্টানচাভাদি আসনটি ছেড়ে দিয়ে মাঙ্গালাম আসনটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন। থাট্টানচাভাদি আসনটি শূন্য হয়ে পড়ায় এই কেন্দ্রে উপনির্বাচনের দরকার হয়। আজ সকাল থেকে এই কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।













1 thought on “পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির ৫টি বিধানসভা আসনে আজ উপনির্বাচন, কোথায় কী পরিস্থিতি?”
Comments are closed.