---Advertisement---
lifezone nursing home

EU President in India: সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে EU প্রধান উরসুলা, করলেন ভারতের প্রশংসা

January 26, 2026 4:44 PM
eu president in india
---Advertisement---

দিল্লির কর্তব্য পথে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ভারতের ভূয়সী প্রশংসা করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন (EU President in India)। সোমবার কুচকাওয়াজের পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “একটি সফল ভারত গোটা বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে। এতে আমরা সকলেই উপকৃত হই।” তাঁর এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ঐতিহ্যবাহী বাগিতে চড়ে কর্তব্যপথে পৌঁছন উরসুলা ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন তাঁরা। এক্স হ্যান্ডলে অনুষ্ঠান থেকে একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করে উরসুলা লেখেন, প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হওয়া তাঁর জীবনের অন্যতম সম্মান।

এই সফর শুধু সৌজন্য বিনিময়েই সীমাবদ্ধ নয়। ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভারত–ইইউ সামিটের আগে তাঁর এই বক্তব্যকে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম এফটিএ আলোচনা শুরু হয়েছিল ২০০৭ সালে, যা ২০১৩ সালে থেমে যায়। প্রায় এক দশক পরে, ২০২২ সালে ফের সেই আলোচনা শুরু হয়।

ইইউ বর্তমানে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৩–২৪ অর্থবর্ষে দুই পক্ষের পণ্যের বাণিজ্য হয়েছে প্রায় ১৩৫ বিলিয়ন ডলার। সম্ভাব্য এফটিএ কার্যকর হলে গাড়ি-সহ একাধিক পণ্যে আমদানি শুল্ক উল্লেখযোগ্য ভাবে কমতে পারে বলে সূত্রের খবর। এতে ভক্সওয়াগন, মার্সিডিজ বেঞ্জ বা বিএমডব্লিউ-এর মতো ইউরোপীয় গাড়ির দাম ভারতীয় বাজারে কমার সম্ভাবনা রয়েছে।

এ দিন ইইউ ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসও জানান, ভারত–ইইউ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদীও এই সফরকে দুই পক্ষের সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment