---Advertisement---
lifezone nursing home

Gyanesh Kumar: জ্ঞানেশের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ, সংসদের দুই কক্ষে লিখিত প্রস্তাব জমা বিরোধীদের

March 13, 2026 6:18 PM
Gyanesh Kumar
---Advertisement---

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে হিসাবে পক্ষপাতদুষ্ট আচরণ অভিযোগ। লিখিত প্রস্তাব জমা দিলেন বিরোধী সাংসদেরা।শুক্রবার সংসদের উভয় কক্ষেই ওই প্রস্তাব জমাদেব বিরোধীরা। এই প্রথম কোনও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ অভিযোগ এনে লিখিত প্রস্তাব জমা দেওয়া হোল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের সাংসদেরা ১০ পৃষ্ঠার নোটিশে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সাতটি অভিযোগ তুলে ধরেছেন। যার মধ্যে রয়েছে দফতরে থাকাকালীন পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ। নির্বাচনী জালিয়াতির অভিযোগের তদন্তে ইচ্ছাকৃত বাধা এবং ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগ।

Gyanesh Kumar

বিরোধীদের দাবি, সাম্প্রতিককালে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ বিজেপির সুবিধার্থে নেওয়া হয়েছে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে এই অভিযোগ আরও তীব্র হয়। বিরোধী দলগুলি পশ্চিমবঙ্গ, বিহার-সহ একাধিক রাজ্যের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তাঁদের দাবি, ওই প্রক্রিয়া রাজনৈতিক অভিসন্ধি পূরণের লক্ষ্যে ব্যবহার করা হয়েছে। (Gyanesh Kumar)

সূত্রের খবর, এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে তাদের দলের প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। সেই বৈঠকের প্রতিলিপি প্রকাশের বিবেচনাও চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বিরোধী প্রতিনিধিদের অপমান করেছেন।

সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারকের মতোই নির্দিষ্ট পদ্ধতিতে অপসারণ করা যায়। অর্থাৎ সংসদের উভয় কক্ষে প্রস্তাব গৃহীত না হলে কোনও তদন্ত প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়।

১৯৬৮ সালের আইন অনুসারে, এই ধরনের প্রস্তাব উত্থাপনের জন্য রাজ্যসভায় অন্তত ৫০ জন এবং লোকসভায় ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। বিরোধীদের জমা দেওয়া নোটিশে লোকসভায় ১৩০ জন এবং রাজ্যসভায় ৬৩ জন সাংসদের স্বাক্ষর রয়েছে। অর্থাৎ অতিক্রম হয়েছে নির্ধারিত সীমা। (Gyanesh Kumar)

বিরোধী শিবিরের এক প্রবীণ নেতার বক্তব্য, প্রথমে নোটিশটি কেবল একটি কক্ষে উত্থাপন করা হবে কি না তা নিয়ে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত উভয় কক্ষের বিরোধী সাংসদরাই সাম্প্রতিক ঘটনাবলির প্রতিবাদ জানাতে এই নোটিশে স্বাক্ষর করতে আগ্রহ দেখান।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment