[ছবি:এক্স]
ফের ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশে। (Himachal Pradesh Bus Accident) শনিবার সকালে চাম্বা জেলার তিসসা-বৈরাগড় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বেসরকারি যাত্রিবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, যাঁদের মধ্যে বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
Himachal Pradesh Bus Accident: চালক-সহ মৃত ৭
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাসটি বৈরাগড় থেকে চম্বার দিকে যাচ্ছিল। তিসসা-বৈরাগড় মূল সড়কের চালুজ মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় বাসটি। এরপর পাহাড়ি রাস্তায় উল্টে পড়ে সেটি। দুর্ঘটনার জেরে বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে অনেকে আটকে পড়েন।
Himachal Pradesh Bus Accident: উদ্ধারে পুলিশ-স্থানীয়রা
🚨 HIMACHAL PRADESH | BUS ACCIDENT
— contentkikamii (@contentkikamii) August 8, 2026
A private Sharma bus met with an accident on the Tissa–Bairagarh road in Chamba district, Himachal Pradesh.
The bus reportedly met with an accident while travelling on the route leaving 3 people dead and several others injured. Rescue and… pic.twitter.com/kaSHq4i2oa
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। ক্ষতিগ্রস্ত বাস থেকে আটকে থাকা যাত্রীদের বের করে আনতে দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার অভিযান। ধ্বংসাবশেষ সরানো এবং উদ্ধারকাজে একাধিক ভারী যন্ত্র, এমনকি এক্সক্যাভেটরও ব্যবহার করা হয়।
হাসপাতালে ১১ আহত
উদ্ধারের পর আহত ১১ জনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। (Himachal Pradesh Bus Accident)
পাহাড়ি পথে ফের প্রশ্ন নিরাপত্তা নিয়ে
চাম্বার দুর্গম পাহাড়ি এলাকায় আঁকাবাঁকা রাস্তা এবং কঠিন ভূপ্রকৃতির কারণে দুর্ঘটনার পর উদ্ধারকাজও যথেষ্ট কঠিন হয়ে ওঠে। (Himachal Pradesh Bus Accident) প্রাথমিকভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই রাস্তা থেকে ছিটকে পড়েছে বলে জানা গেলেও, দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন।
জ্বরের ওষুধ নিতে গিয়ে বিপত্তি, ‘ভুল’ ইঞ্জেকশনে মৃত্যু মহিলার











