রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Jabalpur Robbery: ধারালো অস্ত্র দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে ডিজেল লুট, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Jabalpur Robbery
---Advertisement---

রাতের শুননাশ রাস্তা। পর পর দাঁড়িয়ে লরি। এক যুবককে ধারালো অস্ত্র হাতে রাস্তার এপ্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে দেখা যায়। হঠাৎ তার সামনে একটি সাদা গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ির চালককে ভয় দেখিয়ে ডিজেল লুঠ করতে দেখা যায় ওই যুবকে। এটা কোনও সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। এই ভয়ঙ্কর ছবি, আমাদের দেশেই।

মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur Robbery) পাটন বাইপাসের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও গাড়ি থেকে সশস্ত্র ডাকাতদের ডিজেল লুঠ করতে দেখা যায়। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। তারপরেই সমাজমাধ্যমে ভাইরাল হয় লুঠের সেই ভিডিয়ো। সূত্রের খবর, ভাইরাল হওয়া ভিডিয়োটিতে, এক যুবককে হাতে তরোয়াল নিয়ে ওই ট্রাকগুলির চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই যুবক ছাড়াও আরও বেশ কয়েকজনের হাতেও তরোয়াল ছিল।

অভিযোগ, ডিজেল লুঠ করে বড় কন্টেনারে করে নিয়ে পালিয়ে যায় ডাকাতের দল। সেখানে অনেকের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে মনে করা হচ্ছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই উদ্বেগ তৈরি হয়েছে। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। রাতের শহরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, ইরানে যুদ্ধের জেরে গত মাসেরও বেশি সময় ধরে বিশ্ব জুড়ে জ্বালানির সংকট তৈরি হয়েছিল। গৃহস্থালি থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়েছে। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পশ্চিম এশিয়ার এই সংকটকালে দেশকে সহায়তা করার জন্য জনগণের কাছে অর্থ ও সম্পদ সঞ্চয়ের আহ্বান জানিয়েছেন।

তিনি ভোজ্য তেলের ব্যবহার ও আমদানিকৃত সারের উপর নির্ভরতা কমানোর পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও জৈব চাষকে উৎসাহিত করার পরামর্শও দিয়েছেন। এমন সংকটময় পরিস্থিতিতে, এইভাবে জ্বালানি লুট, দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Jabalpur Robbery: ধারালো অস্ত্র দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে ডিজেল লুট, চাঞ্চল্য মধ্যপ্রদেশে”

Leave a Comment