দেশের অন্যতম বৃহত্তম মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬-এর প্রশ্নফাঁস-কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। (NEET-UG Paper Leak) তদন্তকারীদের দাবি, সংগঠিত “পেপার লিক মাফিয়া” প্রশ্নপত্র ফাঁস করে ১০ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকার বিনিময়ে তা বিক্রি করছিল দেশের বিভিন্ন প্রান্তে। শুধু রাজস্থান নয়, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত ছিল এই চক্রের জাল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই, আর তাতেই স্পষ্ট হচ্ছে দেশের পরীক্ষাব্যবস্থার ভিত কতটা নড়বড়ে হয়ে পড়েছে।
মঙ্গলবার রাতে সিবিআইয়ের একটি বিশেষ দল জয়পুরে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর সদর দফতরে পৌঁছে ধৃত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে সিবিআই এফআইআর দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন এবং পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) ২০০৪ আইনে মামলা রুজু হয়েছে।
(NEET-UG Paper Leak) তদন্তকারীদের দাবি, ফাঁস হওয়া প্রশ্নপত্রকে ‘গেস পেপার’-এর আড়ালে ছড়ানো হয়েছিল। প্রায় ৪০০ প্রশ্নের সেই তথাকথিত গেস পেপারের মধ্যে লুকিয়ে ছিল আসল NEET পরীক্ষার সমস্ত ৯০টি বায়োলজি ও ৪৫টি কেমিস্ট্রির প্রশ্ন। অর্থাৎ, যাঁরা এই প্রশ্নপত্র কিনেছিলেন, তাঁদের কাছে কার্যত আগেভাগেই পৌঁছে গিয়েছিল আসল পরীক্ষা।
প্রশ্নফাঁসে ভরাডুবি পরীক্ষাব্যবস্থা, বাতিল NEET-UG, অনিশ্চয়তায় ২২ লক্ষ ছাত্রছাত্রী: NEET-UG Paper Leak: NEET কেলেঙ্কারিতে বিস্ফোরক তথ্য! ১০-২৫ লক্ষ টাকায় বিক্রি প্রশ্নপত্র, দেশজুড়ে ছড়িয়ে ‘পেপার লিক মাফিয়া’SOG সূত্রে জানা গিয়েছে, (NEET-UG Paper Leak) এই প্রশ্নপত্রের দাম নির্ধারণ করা হয়েছিল ১০ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত। তদন্তে উঠে এসেছে, প্রথমে এই প্রশ্নপত্র সীমিত কয়েকজন ক্রেতার মধ্যেই রাখার পরিকল্পনা ছিল। কিন্তু পরে লোভের বশে চক্রটি আরও বড় পরিসরে তা ছড়িয়ে দেয়।
সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, রাজস্থানের সিকার এলাকার এক বাসিন্দা ৭ মে-ই স্থানীয় প্রশাসনকে এই ‘গেস পেপার’ সম্পর্কে সতর্ক করেছিলেন। কিন্তু অভিযোগ, সেই তথ্য গুরুত্বই দেওয়া হয়নি। পরে ওই ব্যক্তি সরাসরি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে ইমেল করে ফাঁস হওয়া প্রশ্নপত্র পাঠান। এরপরই কেন্দ্রীয় সংস্থাগুলি সক্রিয় হয় এবং SOG তদন্ত শুরু করে।
তদন্তে দেখা যায়, গেস পেপারের বহু প্রশ্নের সঙ্গে আসল NEET প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে। তারপরই পরিষ্কার হয়ে যায়, এটি শুধুমাত্র গুজব নয়, বরং সুসংগঠিত প্রশ্নফাঁস চক্রের কাজ।
ইতিমধ্যেই নাসিক থেকে এক ২৭ বছরের যুবককে আটক করেছে পুলিশ। (NEET-UG Paper Leak) অভিযোগ, সে নিজের চেহারা বদলে পালানোর চেষ্টা করছিল। সূত্রের খবর, ওই যুবক মধ্যপ্রদেশের সেহোরের এক আয়ুর্বেদ মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং পাশাপাশি নাসিকে ক্যারিয়ার কাউন্সেলর হিসেবেও কাজ করত। তদন্তকারীদের সন্দেহ, সে প্রশ্নপত্রের কনসাইনমেন্ট গ্রহণ করে তা গুরগাঁওয়ে অন্য এক ব্যক্তির কাছে পাঠিয়েছিল।
রাজস্থান পুলিশের দাবি, জয়পুর, সিকার, গুরগাঁও থেকে শুরু করে নাসিক ও পুনে পর্যন্ত এই চক্র সক্রিয় ছিল। এমনকি ছাত্রছাত্রীদের কাছে মেসেজ পাঠিয়ে বলা হয়েছিল, “ভাল প্রস্তুতি না থাকলেও শুধু এই প্রশ্নগুলো মুখস্থ করলেই পরীক্ষায় পাস করা সম্ভব।”
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, প্রশ্নপত্র ফাঁসের উৎস কোথায়। (NEET-UG Paper Leak) প্রাথমিক তদন্তে অনুমান, এই লিক রাজস্থান থেকে শুরু হয়নি। বরং হরিয়ানার এক অভিযুক্ত নাসিকের কারও কাছ থেকে প্রশ্নপত্র পেয়েছিল বলে সন্দেহ। অর্থাৎ, গোটা চক্রটি আন্তঃরাজ্য স্তরে অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করছিল।
সিবিআই ইতিমধ্যেই সিকারের রাকেশ মান্ডাওয়ারিয়া নামে এক তথাকথিত “পেপার সলভার” ও “কনসালট্যান্ট”-কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অভিযোগ, পরীক্ষার আগেই সে দাবি করেছিল তার দেওয়া গেস পেপারের ১২০টিরও বেশি প্রশ্ন আসল পরীক্ষায় এসেছে। এরপরই এক কোচিং শিক্ষক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। (NEET-UG Paper Leak) এখনও পর্যন্ত ১৫০ জন ছাত্রছাত্রী এবং ৭০ জনের বেশি অন্য ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেফতার করা হয়নি।
এই ঘটনা আবারও দেশের পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। কোটি কোটি টাকার ব্যবসা, দুর্নীতির জাল এবং প্রশাসনিক গাফিলতির মাঝে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের। বছরের পর বছর পরিশ্রম, মানসিক চাপ এবং স্বপ্ন— সবকিছুই এখন প্রশ্নের মুখে।
এখন গোটা দেশের নজর সিবিআই তদন্তের দিকে। কারণ শুধু প্রশ্নফাঁস চক্র ধরাই নয়, এই কেলেঙ্কারির নেপথ্যে থাকা মূল মাথাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়াই হবে সবচেয়ে বড় পরীক্ষা।
মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন মুলায়েমের ছোট ছেলে প্রতীক,অকালমৃত্যু ঘিরে রহস্য: NEET-UG Paper Leak: NEET কেলেঙ্কারিতে বিস্ফোরক তথ্য! ১০-২৫ লক্ষ টাকায় বিক্রি প্রশ্নপত্র, দেশজুড়ে ছড়িয়ে ‘পেপার লিক মাফিয়া’











