বুধবার উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর-৬৬ এলাকার মামুরা গ্রামের একটি আবাসিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, প্রাণ বাঁচাতে বহু বাসিন্দাকে পাশের বাড়িতে পৌঁছতে বাঁশের তৈরি অস্থায়ী মই ব্যবহার করতে হয়। ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ঘন ধোঁয়ার মধ্যে জীবন বাজি রেখে একে একে মানুষজন পাশের বাড়ির ছাদে পৌঁছচ্ছেন। অন্যদিকে, প্রতিবেশীরা হাত বাড়িয়ে তাঁদের নিরাপদে টেনে তুলছেন। (Noida Building Fire)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচতলা ওই আবাসনে প্রায় ৫০ জন ভাড়াটে থাকতেন। প্রতিটি তলায় ১০ থেকে ১২টি করে আবাসিক ইউনিট ছিল বলে জানিয়েছেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ রাজীব মিশ্র। আগুন লাগার পর দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সাতটি দমকল ইঞ্জিনের পাশাপাশি একটি হাইড্রোলিক প্ল্যাটফর্মও মোতায়েন করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের সমস্ত বাসিন্দাকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।(Noida Building Fire)
তবে উদ্ধার হওয়ার পর এক পুরুষ ও এক মহিলাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভোগা আরও দু’জন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভবনের ভিতরে একটি বৈদ্যুতিক দু’চাকার যান চার্জে বসানো হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পরে সেই আগুন নীচে রাখা পেট্রোলচালিত মোটরবাইকগুলিতে ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। (Noida Building Fire)
ঘটনার পরই ভবনের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ফেজ-৩ থানায় তাঁর বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা বিধিতে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। (Noida Building Fire)
আরও পড়ুন :- স্ত্রীর বসানো লুকনো ক্যামেরায় ধরা পড়ার দাবি, ভাইরাল ভিডিয়ো-র জেরে সাসপেন্ড দুই সরকারি শিক্ষক












1 thought on “নয়ডার বহুতলে ভয়াবহ আগুন, বাঁশের মই বেয়ে প্রাণ বাঁচালেন বাসিন্দারা; মৃত্যু ২”