নিট (NEET) বিক্ষোভের ওপর দমন-পীড়নের প্রতিবাদে পাটনায় নতুন করে ছড়ালো উত্তেজনা। মঙ্গলবার পথে নামে পড়ুয়ারা। তাঁদের মিছিল বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে এগিয়ে যেতেই পুলিশ আটকায়। যা ঘিরে মিছিলের মধ্যেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ (Neet Protests)।
এনএসইউআই (NSUI), এআইএসএফ (AISF) ও ডিওয়াইএফআই (DYFI)-এর সংগঠনের সদস্যরা এই মিছিলে অংশ নেন। গান্ধী ময়দানে জমায়েত শুরু করেন তাঁরা। এরপর রাজ্যের উপমুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা। গান্ধী ময়দান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেন পুলিশকর্মীরা (Neet Protests)।
Neet Protests: বিক্ষোভকারীদের দাবি কী?
বিক্ষোভকারীদের দাবি, গত মাসে রাজ্যজুড়ে চলা NEET আন্দোলনের সময় গ্রেফতার হওয়া পড়ুয়াদের মুক্তি দিতে হবে এবং তাঁদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, “প্রতিবাদ চলাকালীন গ্রেফতার হওয়া পড়ুয়াদের মধ্যে কাঁদের জেলমুক্তি হয়েছে এবং কারা এখনও মুক্তি পাননি, আমরা একটি যাচাইকৃত তালিকা চাই।”
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিহার। কার্যত বনধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই ঘটনায় ৬০০ জনকে আটক করেছিল পুলিশ। পুলিশ তাঁদের মধ্যে অর্ধেককে নাবালক হিসেবে শনাক্ত করে ছেড়ে দেয় এবং বাকিদের গ্রেফতার করে।
এআইএসএ (AISA)-র সভানেত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিজিপি বিনয় কুমারের সঙ্গে সাক্ষাত করে। এরপর রাজ্যের স্বরাষ্ট্র দফতর ঘোষণা করেছিল এই মামলায় যুক্ত সমস্ত পড়ুয়াদের ছেড়ে দেওয়া হবে এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, সরকারের দেওয়া একটাও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
আরও এক বিক্ষোভকারী পড়ুয়া জানান, “আমাদের অনেক বন্ধু এখনও বাড়ি ফেরেনি। পুলিশ মিথ্যে বলছে। আমরা আমাদের বন্ধুদের নিয়ে চিন্তিত।”
আরও একজন বলেন, “আমি এমন একটি জেলা থেকে এসেছি যেখানে একজন পুলিশ সদস্য AK-47 রাইফেল দিয়ে পড়ুয়াদের ওপর গুলি চালিয়েছিলেন। ওই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। তবে আমরা এসপি-র বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। কারণ এর জন্য তিনিই দায়ী।”
পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব এবং রাজ্যের কংগ্রেস সভাপতি রাজেশ রাম বিক্ষোভকারীদের সঙ্গে মিছিলে যোগ দেন। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ জল কামানের ব্যবস্থা করে। সেই সময় তাঁদের সেখান থেকে সরিয়ে আনা হয়েছিল।
পুলিশ আধিকারিক অমরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, “আমরা কাউকে আটক করিনি, বরং বিক্ষোভকারীদের মধ্য থেকে একটি প্রতিনিধিদলকে তাদের অভাব-অভিযোগ তুলে ধরার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের সামনে হাজির হতে সহায়তা করেছি।”












Alright alright alright, giving xoso666app a spin! It’s a lottery app, seems legit. The interface is pretty clean and easy to use. Could be your lucky day; check it out here: xoso666app
8okgame… not gonna lie, I was skeptical at first, but it’s surprisingly good. Give it a shot, you might just be surprised. Check it out: 8okgame
Bet200game, swerte na sa bawat spin! Damihan pa ang bet para mas malaki ang panalo. Kaya mo yan! bet200game