---Advertisement---
lifezone nursing home

Trump Congratulated Modi: বিধানসভায় BJP-র ঐতিহাসিক জয়, মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের

May 5, 2026 11:04 PM
Trump Congratulated Modi
---Advertisement---

বিধানসভা নির্বাচনে বিজেপির নজিরবিহীন জয়ের পর শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়ার ঢেউ উঠেছে। বাংলা ও অসমে বিজেপির জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্য দেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাংলায় এই প্রথমবার এত বড় ব্যবধানে জয় পেল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধু রাজ্যের ক্ষমতার পরিবর্তন নয়, বরং জাতীয় রাজনীতিতেও বিজেপির প্রভাব আরও শক্তিশালী হওয়ার বার্তাই বহন করছে। (Trump Congratulated Modi)

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর শুভেচ্ছা বার্তায় মোদীকে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এই জয়কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার বলেন, “সাম্প্রতিক ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।” তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারতীয় রাজনীতির এই পরিবর্তন আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রেও এই ধরনের রাজনৈতিক যোগাযোগ ভবিষ্যতে আরও জোরদার হতে পারে।

West Bengal Election Results: জেলায় জেলায় অব্যাহত ভোট পরবর্তী হিংসা, ইটাহারের আক্রান্ত মোশারফ হোসেন

অন্যদিকে, এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও একে ‘মানুষের রায়’ বলে ব্যাখ্যা করেছেন। এরপর তিনি বাংলার উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছেন। (Trump Congratulated Modi)

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয়ে মোদীকে ট্রাম্পের শুভেছা জানানোর ঘটনায় দেশীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment