রোজকার বাজারে সবজি কিনতে গিয়ে অনেকেরই একটা প্রশ্ন থাকে—ফ্রেশ সবজি কিনব, নাকি ফ্রোজেন সবজি? সাধারণভাবে আমরা মনে করি, বাজারে পাওয়া টাটকা মানেই বেশি স্বাস্থ্যকর। কিন্তু পুষ্টিবিদদের মতে, বিষয়টা সবসময় সত্যি নাও হতে পারে। অনেক ক্ষেত্রে ঠিকমতো সংরক্ষণ করা ফ্রোজেন সবজিতেও ফ্রেশ সবজির মতো, এমনকী কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি পুষ্টিগুণ পাওয়া যেতে পারে।
ফ্রেশ সবজির সমস্যা কোথায়?
টাটকা সবজি অবশ্যই স্বাস্থ্যকর। কিন্তু জমি থেকে তোলার পর সেটি সঙ্গে সঙ্গেই তো আমাদের পাতে পৌঁছয় না। বাজারে আসা, দোকানে পড়ে থাকা এবং শেষে বাড়িতে পৌঁছনোর মধ্যে বেশ কিছুটা সময় কেটে যায়। এই সময়ের মধ্যে কিছু পুষ্টি ধীরে ধীরে কমে যেতে পারে।আরও একটি সমস্যা হলো, ফ্রেশ সবজির সংরক্ষণক্ষমতা কম। অনেক সবজি এক-দু’দিনের মধ্যেই নষ্ট হতে শুরু করে। ফলে প্রয়োজনের তুলনায় বেশি কিনে ফেললে একটা অংশ ফেলে দিতে হয়। এতে যেমন খাবারের অপচয় হয়, তেমনই টাকারও অপচয় হয়। (Healthy Food)
তাহলে ফ্রোজেন সবজি কি বেশি ভালো?
সবসময় তাও নয়। তবে ফ্রোজেন সবজির বেশ কিছু সুবিধা রয়েছে। সাধারণত সবজি তোলার পর তুলনামূলক দ্রুত তা ফ্রিজারে সংরক্ষণ করা হয়। ফলে দীর্ঘ সময় সংরক্ষণ করেও অনেক পুষ্টিগুণ ধরে রাখা সম্ভব হয়।
বিশেষ করে কিছু সবজিতে থাকা ক্যারোটিনয়েডের মতো পুষ্টি ফ্রোজেন অবস্থায় ভালোভাবে ধরে থাকতে পারে। অর্থাৎ বাজার থেকে ফ্রেশ কিনে কয়েক দিন রেখে খাওয়ার চেয়ে, ঠিকভাবে সংরক্ষিত ফ্রোজেন সবজি কখনও কখনও বেশি পুষ্টিকর হতে পারে।
সময় ও টাকা বাঁচাতেও ফ্রোজেন সবজি এগিয়ে
যাঁদের প্রতিদিন বাজার করার সময় নেই, তাঁদের জন্য ফ্রোজেন সবজি বেশ সুবিধাজনক। দীর্ঘদিন রাখা যায় বলে বারবার বাজারে যাওয়ার প্রয়োজন কমে। পাশাপাশি প্রয়োজনমতো পরিমাণ নিয়ে রান্না করা যায়, ফলে সবজি নষ্ট হওয়ার সম্ভাবনাও কম।
পুষ্টিবিদদের মতে, খরচ এবং সময়—দুই দিক থেকেই ফ্রোজেন সবজি অনেকের জন্য সুবিধার হতে পারে। তবে ফ্রেশ এবং ফ্রোজেন—দুটিকেই একেবারে ‘ভালো’ বা ‘খারাপ’ বলে ভাগ করা ঠিক নয়।
দাম বাড়ছে চিনির, রান্নায় মিষ্টতা আনবেন কী দিয়ে? রইল সহজ কয়েকটি বিকল্প
ফ্রিজে রাখলেই কি সব পুষ্টি অটুট থাকে?
এখানেও একটা বিষয় মনে রাখা দরকার। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের মতো প্রধান পুষ্টিগুণ সাধারণত স্থিতিশীল থাকে। তবে কিছু ভিটামিন ও খনিজের পরিমাণ সবজি কীভাবে প্রক্রিয়াজাত এবং সংরক্ষণ করা হয়েছে, তার উপর নির্ভর করতে পারে। তাই ফ্রোজেন করার আগে অনেক সবজিকে অল্প সময়ের জন্য ফুটন্ত জলে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ‘ব্লাঞ্চিং’। এর ফলে সবজির রং, স্বাদ ভালো থাকে এবং ক্ষতিকর জীবাণুর পরিমাণও কমতে পারে। তবে এই প্রক্রিয়ায় কিছু পুষ্টি কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। (Healthy Food)
তাহলে কোনটা বেশি ভালো?
এর উত্তর আসলে পরিস্থিতির উপর নির্ভর করছে। বাজার থেকে সদ্য কেনা, ভালো মানের ফ্রেশ সবজি যদি সহজে পাওয়া যায় এবং দ্রুত রান্না করে খেতে পারেন, তাহলে সেটি অবশ্যই ভালো।
অন্যদিকে আপনি যদি নিয়মিত বাজার করতে না পারেন, সবজি কয়েক দিন রেখে দিতে হয় বা ফ্রেশ সবজি কিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ভালো মানের ফ্রোজেন সবজি সুবিধাজনক বিকল্প হতে পারে।













The bonuses here are actually legit and easy to claim. I had a great run yesterday and the support team was very helpful. 87a777plataforma is definitely my new favorite.