---Advertisement---
lifezone nursing home

CSK vs LSG : উরভিল প্যাটেলের বিধ্বংসী ইনিংস, লখনউকে ওড়াল চেন্নাই

May 10, 2026 10:46 PM
CSK vs LSG
---Advertisement---

আইপিএল ২০২৬-এ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রবিবার এক রোমাঞ্চকর ম্যাচে (CSK vs LSG) লখনউ সুপার জায়ান্টসকে পাঁচ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। ২০৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে উর্ভিলপ্যাটেলের বিধ্বংসী ইনিংস এবং শেষ দিকে শিভম দুবের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সিএসকে। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।

(CSK vs LSG) প্রথমে ব্যাট করতে নেমে লখনউ ২০ ওভারে ৮ উইকেটে তোলে ২০৩ রান। শুরুটা খুব একটা ভালো না হলেও জস ইংলিস দুরন্ত ব্যাটিং করে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন। তিনি ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ইনিংসে ছিল একাধিক চার ও বড় শট। অন্যদিকে মিচেল মার্শ মাত্র ১০ রান করে ফিরলেও শাহবাজ আহমেদ ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে হিম্মত সিং ১৭ এবং অধিনায়ক ঋষভ পন্থ ১৫ রান যোগ করে স্কোর ২০০ পার করান।

চেন্নাইয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেমি ওভারটন। তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এছাড়া অংশুল কাম্বোজ নেন দুটি উইকেট এবং নুর আহমেদ একটি উইকেট পান। দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হন ওভারটন।

(CSK vs LSG) ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল চেন্নাই। মহম্মদ শামির প্রথম ওভার থেকেই বড় শট খেলতে শুরু করেন ঋতুরাজ গায়কোয়াড় ও সঞ্জু স্যামসন। মাত্র ১৪ বলে ২৮ রান করে স্যামসন দ্রুত রান তোলেন। তবে ম্যাচের আসল চিত্রনাট্য লেখেন উরভিল প্যাটেল।

ক্রিজে নেমেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন তিনি। (CSK vs LSG) আভেশ খানের এক ওভারে টানা তিনটি ছক্কা মারার পর দিগ্বেশ রাঠির ওভারেও চারটি বাউন্ডারি হাঁকান উর্ভিল। মাত্র ১৩ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি আইপিএলের দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করেন। যশস্বী জয়সওয়ালের পাশে নাম লেখান এই তরুণ ব্যাটার।

অর্ধশতরানের পর আবেগঘন মুহূর্তও দেখা যায়। পকেট থেকে একটি কাগজ বের করে উরভিল দেখান, যেখানে লেখা ছিল— “This is for you, Papa।” বাবাকে উৎসর্গ করা সেই ইনিংস আরও বিশেষ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২৩ বলে ৬৫ রান করে শাহবাজ আহমেদের বলে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল আটটি বিশাল ছক্কা ও দুটি চার।

একদিকে উইকেট পড়লেও অধিনায়ক গায়কোয়াড় দায়িত্ব নিয়ে ব্যাট করেন। তিনি ২৮ বলে ৪২ রান করেন। পরে কার্তিক শর্মা ২০ এবং প্রশান্ত বীর ১৭ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচে চেন্নাইকে এগিয়ে রাখেন। শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। চাপের মুখে আভেশ খান ভালো ওভার করলেও শেষ ওভারে বল হাতে আসেন এইডেন মার্করাম। প্রথম দুই বল ওয়াইড হওয়ার পর শিভম দুবে পরপর দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন। দুবে ১৫ রানে অপরাজিত থাকেন।

লখনউয়ের হয়ে দিগ্বেশ রাঠি ও শাহবাজ আহমেদ দুটি করে উইকেট নেন। আভেশ খান পান একটি উইকেট। তবে উরভিল প্যাটেলের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে শেষ পর্যন্ত অসহায় দেখায় লখনউ বোলিংকে।

এই জয়ের ফলে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে বড় রান তুলেও বোলারদের ব্যর্থতায় হতাশ হতে হল লখনউ সুপার জায়ান্টসকে। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নীচে লখনউ সুপার জায়ান্টস। (CSK vs LSG)

অস্ট্রেলিয়া ক্রিকেটে বিশৃঙ্খলা, ক্ষুব্ধ সিনিয়র প্লেয়াররা: CSK vs LSG : উরভিল প্যাটেলের বিধ্বংসী ইনিংস, লখনউকে ওড়াল চেন্নাই

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment