রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শুভমনদের বাসে আগুন ! IPL ফাইনালে হারের পর হোটেলে ফেরার পথে বিপত্তি

GT Bus Catches Fire
---Advertisement---

শেষ হাসি হাসা হয়নি গিলদের। রবিবার আমেদাবাদে ৫ উইকেটে জিতে আইপিএল ২০২৬ এর চ্যাম্পিয়ন খেতাব জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বাইশ গজের এই দুর্ঘটনার পর বিপত্তি আরও বাকি ছিল গুজরাট টাইটানসের জন্য। রাতে হোটেলে ফেরার সময় আচমকাই শুভমন গিলদের টিম বাসটিতে আগুন লেগে যায়। বাস থেকে বেরোতে থাকে ধোঁয়া। বিপদ বুঝে তড়িঘড়ি খেলোয়াড় এবং টিম মেম্বারদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। স্বস্তির খবর এই ঘটনায় কেউ আহত হননি। (GT Bus Catches Fire)

৩১ মে ২০২৬ দিনটা প্রথম থেকেই ভালো ছিল না গুজরাট টাইটানসের জন্য। আইপিএল ফাইনালে এসেও হারের মুখ দেখতে হলো তাদের। কোয়ালিফায়ারে শতরান করা অধিনায়ক শুভমনকে এদিন ফিরতে হয় মাত্র ১০ রানেই। এরপর আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি জিটি। এদিকে রান তাড়া করতে নেমে দুরন্ত ফর্মে থাকা বিরাটের কব্জির জাদুতেই দ্বিতীয়বারের জন্য ট্রফি নিজেদের করে নেয় আরসিবি। হারতে তো কেউই পছন্দ করে না। তাই এদিন হারের পর স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল গুজরাটের খেলোয়াড় এবং দর্শকদেরও। তবে কে জানত তখনও তাদের জন্য অপেক্ষা করছিল অন্য এক বিপত্তি। (GT Bus Catches Fire)

খেলা শেষে এদিন যখন গুজরাটের প্লেয়ার এবং টিম মেম্বাররা হোটেলে ফিরছিলেন। ঠিক সেই সময় বাসে প্রযুক্তিগত ত্রুটির কারণে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায়। বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি বাস খালি করে দেওয়া হয়। এরফলে ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টকে প্রায় এক ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। পরে অন্য একটি বাসে করে তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয়। (GT Bus Catches Fire)

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও গুজরাট টাইটান্সের তরফে জানানো হয়েছে, সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ সম্পূর্ণ নিরাপদেই আছেন। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকেই আগুন লেগেছিল বলে মনে করা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “শুভমনদের বাসে আগুন ! IPL ফাইনালে হারের পর হোটেলে ফেরার পথে বিপত্তি”

Leave a Comment