এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের ক্রিকেটারের পায়ে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির ব্র্যান্ডের জুতো। এই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। সোমবার ৭২ রানে হংকংকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। আর সেই ম্যাচেই পাকিস্তানের মহিলা ক্রিকেটার নাসরা সান্ধুর পায়ে ছিল One8-এর স্পোর্টস শু।
Nashara Sandhu One8 Shoe: বল হাতে দুর্দান্ত নাসরা, ৭ রানেই ৬ উইকেট
ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৩ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন ওপেনার শাওয়াল জুলফিকার। তাঁর ব্যাট থেকে আসে ৪৭ রান। ফলে হংকংয়ের সামনে জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য রাখে পাকিস্তান। কিন্তু রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে হংকং। পাকিস্তানের বোলিংয়ের সামনে মাত্র ৭১ রানেই অলআউট হয়ে যায় তারা। আর এই জয়ের মূল কারিগর ছিলেন নাসরা সান্ধু। চার ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন পাকিস্তানের এই স্পিনার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। তবে নিজের পারফরম্যান্সের জন্য নয় বরং পায়ে থাকার জুতোর জন্যই এবার শিরোনামে উঠে এলেন এই পাক ক্রিকেটার।
বিরাটের One8-এর জুতোতেই নাসরা
ম্যাচের মাঝেই নাসরার পায়ের জুতোর দিকে নজর যায় ক্রিকেটপ্রেমীদের। দেখা যায়, তিনি বিরাট কোহলির জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড One8-এর স্পোর্টস জুতো পরে মাঠে নেমেছেন। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।
One8 বিরাট কোহলির সঙ্গে যুক্ত একটি লাইফস্টাইল ব্র্যান্ড। পোশাক থেকে শুরু করে স্পোর্টস জুতো—বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এই ব্র্যান্ডের। তাই পাকিস্তানের ক্রিকেটারের পায়ে সেই ব্র্যান্ডের জুতো দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটমহলে। (Nashara Sandhu One8 Shoe)
হিমালয়ে আসছে ‘১০০০ বছরের বন্যা’, নেপালের পর ভারতকেও সতর্কবার্তা
সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান
এদিকে হংকংকে হারিয়ে এবার সেমিফাইনালের প্রস্তুতি শুরু করবে পাকিস্তান। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ বি-তে তিনটি ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।
অন্যদিকে, গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচের ফলের পর ভারতের প্রতিপক্ষ নিশ্চিত হবে।












2 thoughts on “পাক ক্রিকেটারের পায়ে বিরাট কোহলির ব্র্যান্ডের জুতো, শুরু জল্পনা”