রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

16th May Weather Update: আজও ভিজবে দুই বঙ্গ, বিকেলের দিকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

---Advertisement---

সকালের দিকে মেঘলা আকাশ আর বেলা বাড়লে তাপমাত্রা বৃদ্ধি পায়। সেই সঙ্গে প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরেই এমনটা চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রের পর শনিবারও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে একাধিক জেলা। এমনকি কলকাতাতেও ঝড়ো হাওয়া বইতে পারে। (16th May Weather Update)

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, দুপুর গড়াতেই বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (16th May Weather Update)

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (16th May Weather Update)

অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment