---Advertisement---
lifezone nursing home

খুলে গেল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত

June 6, 2026 6:44 PM
Annapurna Yojona
---Advertisement---

গত বুধবার, ৩ জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার প্রক্রিয়া। ইতিমধ্যে রাজ্যের ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অনলাইনে আবেদনের প্রক্রিয়া কিছুটা দেরিতেই শুরু হলো। ওয়েবসাইট খোলা থাকলেও সেখানে আবেদন করা যাচ্ছিল না। এদিকে অফলাইনে ফর্ম পূরণ করতে গেলে ১২ পাতার ফর্ম দেখেই মাথায় হাত পড়েছিল অনেকরই। তাই তারা অপেক্ষা করছিলেন অনলাইনে পোর্টাল চালু হওয়ার। এবার অপেক্ষার অবসান। শুক্রবার রাত থেকেই চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট। কীভাবে করবেন আবেদন? জেনে নিন। (Annapurna Yojona)

যেকোনও সরকারি প্রকল্পে অফলাইনে আবেদন করতে গেলে দীর্ঘক্ষণ লম্বা লাইন দাঁড়িয়ে থাকা বা যাতায়াতে ঝক্কি পোহাতেই হয়। তাই অনেকেই অনলাইনে আবেদন করতে চান। রাজ্যে সম্প্রতি শুরু হওয়া অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও তাই সরকারের তরফে অনলাইনে আবেদন করার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল চালু হয়েছে। https://socialregistry.wb.gov.in/ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার আবেদন। তবে অনেকের মনেই প্রশ্ন এখানেও কি সেই ১২ পাতার ফর্ম পূরণ করতে হবে? সেক্ষেত্রে বলে রাখা ভালো, অনলাইন হোক বা অফলাইন সরকারের তরফে যে সমস্ত তথ্যগুলি চাওয়া হয়েছে তা আপনাকে দিতেই হবে। তবে অনলাইনে আবেদনের প্রক্রিয়াটিও খুবই সহজ।

আবেদনের স্টেপ বাই স্টেপ গাইডলাইন

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিটিজেন/ ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করুন। এরপর আপনার জেলা, আধারের সঙ্গে লিঙ্ক করা ১০ ডিজিটের মোবাইল নম্বর এবং স্ক্রিনে আসা ক্যাপচা কোড দিয়ে ভেরিফিকেশন করুন।

ধাপ ২: লগইন করলেই ‘Data Collector Annapurna Yojna’ ফর্মটি ওপেন হবে। এই ফর্মটি আপনি ইংরেজি, বাংলা ও হিন্দি-তিনটি ভাষাতেই পূরণ করতে পারেন। সুবিধামতো ভাষা বেছে নিয়ে প্রথমে পরিবারের প্রধানের (Head of the Family) তথ্য দিন।

ব্যক্তিগত তথ্য: আধার কার্ড অনুযায়ী পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং সামাজিক শ্রেণী সিলেক্ট করুন।

আধার এবং ভোটার ডিটেইলস: পরিবারের প্রধানের আধার নম্বর দিন। এরপর ভোটার কার্ডের নম্বর (EPIC No) দিন। আপনার জেলা অনুযায়ী বিধানসভা ক্ষেত্র (Assembly Constituency) এবং পার্ট নম্বর বসিয়ে দিন। এরপর ভোটার ও আধার কার্ডের ছবি আপলোড করুন। (সব ছবি 50kb থেকে 200kb এর মধ্যে হতে হবে)

রেশন কার্ড: এরপর আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না এবং থাকলে তার টাইপ নির্বাচন করে রেশন কার্ডের নম্বরটি দিন।

জমির বিবরণ: এরপর পরিবারে কোনও জমি থাকলে ‘Yes’ অপশনে ক্লিক করে জমির মোট পরিমাণ (শতক বা ডেসিমেল হিসেবে) লিখুন। (Annapurna Yojona)

তিনটির বেশি পাকা ঘর বা চার চাকা গাড়ি থাকলে সেই তথ্য দিন।

হেলথ ইন্স্যুরেন্স: যদি স্বাস্থ্যসাথী বা অন্য কোনও স্বাস্থ্যবীমা থাকে, তবে তার নম্বর ও বার্ষিক প্রিমিয়ামের বিবরণ দিন এবং কার্ডের ছবি আপলোড করুন।

পেশা ও শিক্ষা: প্রধানের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করুন। সঙ্গে পরিবারের বার্ষিক আয়ও জানাতে হবে।

Direct Benefit Transfer (DBT): পরিবারের প্রধান যদি আগে থেকেই কোনও সরকারি সুবিধা পেয়ে থাকেন, তবে তা সিলেক্ট করুন। একই সঙ্গে কোনও সরকারি পেনশন পেয়ে থাকলেও সেই তথ্যও দিতে হবে।

শুরু অন্নপূর্ণা যোজনা, আজ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা

ধাপ ৩: পরিবারের প্রধানের তথ্য সেভ করার পর, ফর্মে নীচে “Add Member” অপশন পাবেন। এর মাধ্যমে পরিবারের অন্য যোগ্য সদস্যদেরও একই ফর্মে যুক্ত করতে পারেন। এবার একই ভাবে সেই সদস্যের সমস্ত ডিটেলস লাগবে।

১. পরিবারের দ্বিতীয় সদস্য প্রাপ্তবয়স্ক (Adult) নাকি শিশু (Child) তা সিলেক্ট করুন।

২. আধার কার্ড অনুযায়ী তার নাম ও পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক (যেমন: স্ত্রী বা কন্যা, ইত্যাদি) উল্লেখ করুন।

৩. অন্নপূর্ণা যোজনাতে আবেদন: যদি সেই সদস্য (মহিলা) এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চান, তবে ফর্মে থাকা “Are you applying for Annapurna Yojna?” অপশনটিতে অবশ্যই “Yes, I am Applying” সিলেক্ট করবেন।

৪. লক্ষ্মীর ভান্ডার থেকে নাম প্রত্যাহার: আবেদনকারী মহিলা যদি আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন, তবে DBT স্কিমের তালিকায় ‘Lakshmir Bhandar’ সিলেক্ট করে “Opt Out” অপশনটি “Yes” করে দেবেন। কারণ অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে গেলে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম সরাতে হবে।

৫. একইভাবে ওই সদস্যের ভোটার, আধার, কাস্ট সার্টিফিকেটের সমস্ত ডিটেইলস দিয়ে ডকুমেন্ট আপলোড করুন। এইভাবে পরিবারে যত জন সদস্য আছে সকলের ডিটেলস দিতে হবে।

ধাপ ৪: সব তথ্য দেওয়া হয়ে গেলে ড্রাফট হিসেবে সেভ করে পুনরায় মিলিয়ে দেখে নিতে পারে। সবশেষে “Declaration and Consent” বক্সে টিকমার্ক দিয়ে সমস্ত তথ্য সত্য বলে ঘোষণা করুন এবং “Submit Application” বাটনে ক্লিক করুন।

আবেদন জমা হওয়া মাত্রই স্ক্রিনে একটি Application Number (Acknowledgement ID) চলে আসবে। এই নম্বরটি অবশ্যই নোট করে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। ভবিষ্যতে আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে বা যেকোনো প্রয়োজনে এই আইডি নম্বরটি কাজে লাগবে। (Annapurna Yojona)

উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোথাও ব্যাঙ্ক ডিটেলসের উল্লেখ নেই। এক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আপনি যখনই আপনার আধার নম্বর এবং DBT র মাধ্যমে পাওয়া লক্ষ্মীর ভাণ্ডারের কথা উল্লেখ করবেন তখনই ওই আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক ডিটেলস সরকারের কাছে পৌঁছবে। সেই অনুযায়ীই টাকা পাঠানো হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment