রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আসানসোলে ভয়াবহ দুর্ঘটনা, পথচারীকে পিষে স্কুল পুলকারে সজোরে ধাক্কা মিনিবাসের

Published on: July 18, 2026
---Advertisement---

বহরমপুরের স্কুলগাড়িকে ট্রেনের ধাক্কায় ২ পড়ুয়াসহ ৩ জনের মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের স্কুলপড়ুয়াদের ঘিরে পথ দুর্ঘটনা সামনে এল রাজ্যে। এবার আসানসোলের মুর্গাসোলে বেপরোয়া মিনিবাসের ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। একই সঙ্গে পড়ুয়া বোঝাই একটি স্কুল পুলকারে সজোরে ধাক্কা মারে বাসটি। অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও আহত হয়েছে একাধিক পড়ুয়া। (Asansol Minibus Accident)

আসানসোলের মুর্গাসোলে ভয়াবহ পথ দুর্ঘটনার CCTV ফুটেজ সামনে আসতেই শোরগল ছড়িয়েছে চারপাশে। শুক্রবার GT রোডের ধারে একটি গার্মেন্টস শোরুমের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি একটি পুলকারে সজোরে ধাক্কা মারে বেপরোয়া মিনিবাস। স্থানীয়দের দাবি, কয়েক সেকেন্ডের এদিক-ওদিক হলেই আরও বড় বিপর্যয় ঘটতে পারত। (Asansol Minibus Accident)

শনিবার প্রকাশ্যে আসা CCTV ফুটেজে দেখা যায়, রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় রাণিগঞ্জমুখী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। কিন্তু সেখানেই থামেনি বাসটি। পথচারীকে পিষে দিয়ে সামনেই দাঁড়িয়ে থাকা একটি পুলকারে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষে পুলকারটি দুমড়েমুচড়ে যায় এবং প্রায় ২০ মিটার পর্যন্ত এগিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় পুলকারটি স্কুল পড়ুয়াদের তুলছিল। পুলকারে থাকা পড়ুয়ারা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কলকাতা গার্লস হাই স্কুলের সাত ছাত্রী ওই গাড়িতে ছিল, যার মধ্যে তিনজন আহত হয়। অন্যদিকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জিতেন্দ্র সিং জানান, কলকাতা বয়েজ স্কুলের পড়ুয়ারাও ওই গাড়িতে ছিল এবং প্রায় আটজন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও কয়েকজন সামান্য আহত হয়ে থাকতে পারে বলেও তাঁর দাবি। (Asansol Minibus Accident)

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত পড়ুয়াদের দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তারা আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে। তবে যে পথচারীকে প্রথম ধাক্কা মারে মিনিবাসটি, তাঁকে গাড়ির নিচ থেকে বের করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পলাতক ঘাতক মিনিবাসটির চালক। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারাল এবং দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। CCTV ফুটেজের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে পুলিশের। (Asansol Minibus Accident)

বহরমপুরের মর্মান্তিক রেল দুর্ঘটনার পর আসানসোলের এই ভয়াবহ পথ দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিল স্কুলপড়ুয়াদের নিরাপত্তা এবং বেপরোয়া যানবাহন চলাচল নিয়ে। একের পর এক এমন দুর্ঘটনা প্রমাণ করছে, কেবল তদন্ত নয়—কঠোর নজরদারি, ট্রাফিক আইন কার্যকর প্রয়োগ এবং স্কুলগাড়ির নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। (Asansol Minibus Accident)

আরও পড়ুন :- বিমানবন্দরে হাই সিকিউরিটি জোনে নমাজের দাবি কেন? সিদ্দিকুল্লাকে নিশানা বিধায়কের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আসানসোলে ভয়াবহ দুর্ঘটনা, পথচারীকে পিষে স্কুল পুলকারে সজোরে ধাক্কা মিনিবাসের”

Leave a Comment