---Advertisement---
lifezone nursing home

TMC vs BJP: স্ট্রংরুমের সামনে পতাকা লাগানো নিয়ে উত্তেজনা, বিধাননগরে মুখোমুখি তৃণমূল-বিজেপি

May 3, 2026 12:54 PM
---Advertisement---

ভোট পরবর্তী উত্তেজনার আবহে শনিবার গভীর রাতে ফের অশান্তির ছবি ধরা পড়ল বিধাননগর কলেজের স্ট্রংরুম চত্বরে। বিজেপির অস্থায়ী ক্যাম্প অফিসে তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক মুহূর্তের মধ্যে তীব্র সংঘাতে পরিণত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। (TMC vs BJP)

স্থানীয় সূত্রে দাবি, ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। শনিবার রাত প্রায় মাঝরাতের সময়ে হঠাৎই বিজেপির ক্যাম্পের সামনে তৃণমূল কর্মীদের একাংশ পতাকা লাগায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে প্রথমে বচসা, তারপর ধাক্কাধাক্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষ স্লোগান-পাল্টা স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে খবর দেওয়া হয় পুলিশকে। (TMC vs BJP)

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অভিযোগ, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনীর তরফে লাঠিচার্জ করা হয়। যদিও প্রশাসনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশের উপস্থিতিতে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্ট্রং রুমের নিরাপত্তা জোরদার করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট নিউটাউন বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তিনিই প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাঁর বক্তব্য, “হঠাৎ কীভাবে এমন ঘটনা ঘটল তা আমরা বুঝতে পারছি না। আমাদের এখানে কিছু হইচই হচ্ছিল, তখন ওরা এসে অভিযোগ তোলে যে তাদের ক্যাম্পের সামনে পতাকা লাগানো হয়েছে। আমরা বলেছি, বিষয়টি প্রশাসনের মাধ্যমে মিটুক। ডিএসপি-র সঙ্গে কথা হয়েছে। কাল সিপি স্যার বৈঠক ডেকেছেন, সেখানে ঠিক হবে কে কোথায় বসবে। আমরা আমাদের কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছি, ওদেরও একইভাবে সংযত থাকতে বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্রং রুম সম্পূর্ণ সুরক্ষিত আছে, ভেতরে কোনও সমস্যা নেই।” (TMC vs BJP)

অন্যদিকে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীবিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া ঘটনাস্থলে এসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ, “এটা পরিকল্পিত উস্কানি। ভোটে হারার আশঙ্কা থেকেই এই ধরনের কাজ করা হচ্ছে। মানুষকে মানুষে লড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের ক্যাম্প দখল করে নিজেদের পতাকা লাগানো তৃণমূলের পুরনো অভ্যাস। এখন তো ‘টেন্ট চোর’ হয়ে গেছে। আমরা চাই না কোনও রক্তপাত হোক—যে রক্ত ঝরবে, সে তো বাংলার মানুষেরই। কিন্তু এই ধরনের দখলদারি রাজনীতি চলতে পারে না।”

TMC VS BJP: বহিরাগতদের প্রভাব খাটানোর অভিযোগ, পুনর্নির্বাচনেও সংঘর্ষ দক্ষিণ ২৪ পরগনায়

ঘটনাকে ঘিরে দুই পক্ষের তরফেই একাধিক অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক আচরণ করছে এবং একাধিক তৃণমূল ক্যাম্প নিজেদের বলে দাবি করছে। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল জোর করে তাদের ক্যাম্প দখলের চেষ্টা করছে। (TMC vs BJP)

এই পরিস্থিতির মধ্যে প্রশাসনের তরফে সর্বদল বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। স্ট্রংরুমের নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনায় নজর রাখছে শীর্ষ প্রশাসন, যাতে ভোট-পরবর্তী পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়ে ওঠে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment