পুজোর আগে কলকাতার বড় বড় পুজো মণ্ডপে নিরাপত্তা খতিয়ে দেখতে শুরু করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার চেতলা, সুরুচি সংঘ-সহ একাধিক মণ্ডপ পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, CCTV, দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ থেকে ট্রাফিক সব দিকই দেখা হচ্ছে বলে জানান তিনি। (Durga Puja 2026 Security)
ভিড় সামলানোয় বিশেষ নজর
পুলিশ কমিশনার জানান, বড় পুজোগুলির জন্য নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীদের নিরাপদে মণ্ডপে ঢোকানো এবং বের করার ব্যবস্থা ঠিক রয়েছে কি না, তা দেখা হচ্ছে। কোনও পুজোর থিম জনপ্রিয় হয়ে আচমকা ভিড় বেড়ে গেলে কীভাবে পরিস্থিতি সামলানো হবে, তা নিয়েও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করছে পুলিশ এবং মণ্ডপগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কি না এবং CCTV নজরদারি রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। পরিবেশ সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, তাও দেখা হচ্ছে। (Durga Puja 2026 Security)
পার্ক স্ট্রিটে যানজট নিয়েও নজর
পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পুজো ঘিরে যাতে অতিরিক্ত যানজট না হয়, সেদিকেও নজর রয়েছে পুলিশের। পুজোর সময় রাস্তা বন্ধ হয়ে গেলে দর্শনার্থীদের অনেকটা পথ হেঁটে যেতে হয়। তাই ট্রাফিক সচল রাখা এবং দর্শনার্থীদের সুবিধা দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হচ্ছে। অজয় নন্দ জানান, এখনও পর্যন্ত পরিস্থিতি ঠিক রয়েছে। (Durga Puja 2026 Security) পুজোর আগে আরও দুই-তিন দিন হাতে থাকায় সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
৩০০-র বেশি নতুন পুজোর আবেদন
নতুন পুজোর জন্য এখনও পর্যন্ত ৩০০-র বেশি আবেদন এসেছে। কাগজপত্র যাচাই করে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত সংখ্যা জানা যাবে বলে জানান সিপি। এ ছাড়াও মহালয়া উপলক্ষে কলকাতায় রোড শো এবং ড্রোন শো হওয়ার কথা রয়েছে। (Durga Puja 2026 Security)












2 thoughts on “পুজোর আগে মণ্ডপে মণ্ডপে কলকাতার পুলিশ কমিশনার, ভিড়-নিরাপত্তা থেকে ট্রাফিক, নজরে সব”
Comments are closed.