---Advertisement---
lifezone nursing home

Manoj Tiwary Left TMC: ‘টিকিটের জন্য ৫ কোটি চেয়েছিল তৃণমূল’, বিস্ফোরক মনোজ তিওয়ারি

May 5, 2026 6:11 PM
Manoj Tiwary Left TMC
---Advertisement---

বিধায়কের টিকিটের জন্য নাকি ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল। এমনই অভিযোগ করলেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক মনোজ তিওয়ারি। রাজ্যে পালা বদলের পরের দিনই তৃণমূল ছাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তিনি মঙ্গলবার বলেছেন, তাঁর জন্য “টিএমসি অধ্যায় শেষ” (Manoj Tiwary Left TMC)।

তাঁর মারাত্মক অভিযোগ, পাঁচ কোটি টাকা দিতে রাজি না হওয়ায় দল তাঁকে হাওড়ার শিবপুর আসন থেকে টিকিট দেয়নি। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে মনোজ বলেছেন, ‘‘দেখুন, এই বিপর্যয়ে আমি একদমই অবাক হইনি। যখন একটা গোটা দল দুর্নীতিতে ডুবে থাকে আর কোনও ক্ষেত্রেই কোনও উন্নয়ন হয় না, তখন এটাই স্বাভাবিক। হওয়ারই ছিল।’’

তিনি আরও বিস্ফোরক অভিযোগ করেন, ‘‘শুধুমাত্র যারা মোটা টাকা দিতে পেরেছে, তারাই টিকিট পেয়েছে। এবার অন্তত ৭০-৭২ জন প্রার্থী টিকিট পেতে প্রায় পাঁচ কোটি টাকা করে দিয়েছেন। আমাকেও দিতে বলা হয়েছিল কিন্তু আমি রাজি হইনি। যারা টাকা দিয়ে টিকিট পেয়েছিলেন, তাদের মধ্যে ক’জন জিততে পেরেছেন সেটা একবার মিলিয়ে দেখুন।’’ তার পরেই স্পষ্ট মনোজ ঘোষণা করেন, ‘‘আমার জীবনের তৃণমূলের অধ্যায় শেষ।’’

তিনি বলেন, “সেই সময় দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) চাইলেন আমি লোকসভায় দাঁড়াই।’’ যোগ করেন, ‘‘আমি মানা করে দিয়েছিলাম, কিন্তু ২০২১ নির্বাচনের আগে দিদি আবার ফোন করে বললেন, ‘মনোজ, তোমার জন্য আমার একটা প্রস্তাব আছে, অরূপ তোমাকে বলে দেবে’। আমাকে শিবপুর থেকে লড়তে বলা হল আর আমি ভাবলাম হয়তো এবার ইতিবাচক কোনও পরিবর্তন আনতে পারব। কিন্তু সত্যি বলতে কোনও উন্নয়নই হয়নি। আমি কিছু করতে চাইলেও বাধা দেওয়া হতো।’’

তিওয়ারি আরও বলেন, তাঁর বারবার চেষ্টা সত্ত্বেও হাওড়া জেলার (Manoj Tiwary Left TMC) নিকাশী ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হয়নি। হাওড়া পুরসভাও কোনও পাত্তা দেয়নি।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment