রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Migrant worker Death: ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, চেন্নাইয়ে রেল লাইনের পাশে মালদহের শ্রমিকের দেহ

Published on: January 22, 2026
---Advertisement---

মুর্শিদাবাদে পর মালদহ। ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। চেন্নাইয়ে রেল লাইনের পাশ থেকে শ্রমিকের পচা গলা দেহ উদ্ধার। আট দিন ধরে নিখোঁজ নিখোঁজ ছিলেন ওই শ্রমিক। রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার ক্ষত-বিক্ষত দেহ। খুন করা হয়েছে অনুমান পরিবারের। Migrant worker Death

পরিবার সূত্রে খবর, একমাত্র রোজগেরেছিলেন আলমগীর আলম নামে ২৯ বয়সী ওই যুবকের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজারে। একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে অথৈ জলে পরিবার। দুই নাবালক সন্তানকে নিয়ে মাথায় হাত অসহায় স্ত্রীর। নয় দিন আগে আরেকটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার। ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন। কিন্তু তারপর থেকে তার আর কোন খোঁজ নেই। পাওয়া যাচ্ছিল না ফোনেও। আশে পাশে থাকা তার সহকর্মীরা স্থানীয় থানাতেও জানান।

আটদিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ের যে স্টেশন থেকে হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে তার ট্রেনে ওঠার কথা ছিল, তার পরবর্তী স্টেশনের কাছাকাছি রেল লাইনের ধারে জঙ্গল থেকে আলমগীরের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে স্ত্রী থেকে শুরু করে পরিবারের লোকেরা। আলমগীরের উপর নির্ভর ছিল সমস্ত সংসার। ছোট দুই সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আলমগীরের স্ত্রী।

অন্যদিকে ফের শ্রমিক মৃত্যুতে ফের রাজনৈতিক তরজা। রাজ্যের কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির।পাল্টা বিজেপিকে কাঠগড়ায় তুলছে তৃণমূল।রাজনৈতিক এই তরজায় অনিশ্চিত মৃত শ্রমিকের পরিবারের ভবিষ্যৎ। এলাকায় কোন কাজ নেই। তাই পেটের টানে চেন্নাইতে কাজের জন্য গিয়েছিলেন আলমগীর। Migrant worker Death


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment