রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Money Recover West Bengal: গাড়িতে রাখা থরে থরে বান্ডিল, ভোটের মুখে রাজ্যে উদ্ধার কোটি টাকা, চাঞ্চল্য

Money Recover West Bengal
---Advertisement---

বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে নজরদারি আরও কড়া করা হয়েছে। তারই মাঝে পূর্ব মেদিনীপুরের তমলুকে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১ কোটি টাকা (Money Recover West Bengal)। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক থানার নিকাশি বাজার এলাকায়।

শুক্রবার সন্ধ্যায় নিকাশি বাজার এলাকায় কেন্দ্রীয় বাহিনীর নাকা তল্লাশির সময় একটি ব্যক্তিগত গাড়ি আটকানো হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। গাড়িতে থাকা দুই ব্যক্তি নিজেদের ব্যাঙ্ককর্মী বলে দাবি করেন এবং জানান, এই টাকা Ghatal Central Co-Operative Bank-এর।

যদিও তাঁরা পরিচয়পত্র দেখাতে পারলেও ওই বিপুল টাকার কোনও সঠিক হিসাব বা বৈধ নথি দেখাতে পারেননি। ফলে কেন্দ্রীয় বাহিনী টাকা বাজেয়াপ্ত করে। খবর পেয়ে ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতি সহ একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের দাবি, নন্দকুমার শাখা থেকে এই টাকা ভবলপুর কৃষি সমবায়ে নিয়ে যাওয়া হচ্ছিল, যাতে কৃষকদের ঋণ দেওয়া যায়। তবে যথাযথ প্রমাণপত্র না মেলায় প্রশাসন টাকা আটকে রেখেছে।

হরিশ্চন্দ্রপুরে অভিষেকের ছবি ছেঁড়া ঘিরে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি

এদিকে একই দিনে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরেও নাকা তল্লাশিতে এক বাইক আরোহীর কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ওই ব্যক্তি কোথা থেকে টাকা এনেছিলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভোটের আগে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং জোরদার করা হয়েছে। SST ও FST টিমের পাশাপাশি অত্যাধুনিক নজরদারি ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশাসনের দাবি, অবৈধ লেনদেন বা বেআইনি অর্থের প্রবাহ রুখতেই এই কড়া নজরদারি।

সব মিলিয়ে ভোটের আগে একের পর এক নগদ টাকা উদ্ধারের ঘটনায় প্রশাসন যেমন তৎপর, তেমনই বাড়ছে রাজনৈতিক উত্তাপও। এখন দেখার, এই ঘটনার তদন্তে কী উঠে আসে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment