রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বারুইপুর কাণ্ড: ‘গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ, ওঁর পরিবারও বিচার পাবে’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari on Baruipur
---Advertisement---

বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ। তাঁর পরিবারও বিচার পাবে। এসপি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে মারা হয়েছে, উনি নির্দোষ। এটা আমার কথা নয়, পুলিশ তদন্ত করে এমনটাই জানিয়েছে। তাঁর পরিবারের সঙ্গেও আমি দেখা করেছি। তিনিও বিচার পাবেন।” এছাড়াও তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে এগোয় সেই জন্য পুলিশের ভূমিকা নিয়ে ডিজি সিদ্ধনাথ গুপ্তাকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari on Baruipur)।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বারুইপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে সোজা চলে যান বারুইপুরের পুলিশ সুপারের (SP) কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা ও মা। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে এসপি অফিসে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি (DG) সিদ্ধনাথ গুপ্তাও। বৈঠকের পর বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari on Baruipur)।

ঘটনার পরই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূল ও বামেদের প্রতিবিধি দল (Suvendu Adhikari on Baruipur)। আসেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিও। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেললাইন উপড়ে ফেলেছে, তাদের মধ্যে প্রায় ২০০ জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাদের দ্রুত গ্রেফতার করা হবে। কেউকেই রেয়াত করা হবে না। পিছন থেকে যে সমস্ত রাজনৈতিক দল উস্কেছে। তাঁদেরও চিহ্নিত করা হয়েছে। কল রেকর্ড, সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জন ধরা পড়েছে। আর ১ জনকে পুলিশ খুঁজছে। খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে। নির্যাতিতার পরিবার আমার উপর আস্থা রেখেছে, এটাই আমার প্রাপ্তি।”

নির্যাতিতার বাড়ির সামনে একটি আউট পোস্ট তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা আউটপোস্ট তৈরির কথা বলেছি। প্রয়োজনে বাড়ি ভাড়া করে আউটপোস্ট করতে হবে। এক সপ্তাহ পর আমি আসব যখন, তখন ওই আউটপোস্ট উদ্বোধন করব।”

বারুইপুরের ঘটনায় প্রথমে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। এই নিয়ে ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার মৃত্যুর ঘটনায় পুলিশের কোনও গাফিলতি থাকলে কড়া অ্যাকশন নেওয়ার আশ্বাস দেন তিনি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বারুইপুর কাণ্ড: ‘গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ, ওঁর পরিবারও বিচার পাবে’, ঘোষণা মুখ্যমন্ত্রীর”

Leave a Comment