রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Padma Award 2026: বাংলার ১১ জনকে পদ্ম সম্মান, তালিকায় কারা?

Padma Award 2026
---Advertisement---

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার (Padma Award 2026)। মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে জায়গা করে নিয়েছেন মোট ১১ জন, যা রাজ্যের জন্য গর্বের মুহূর্ত বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই তালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু। কালনার বাদলার নোয়ারার বাসিন্দা এই লেখক দীর্ঘদিন ধরে আদিবাসী সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে চলেছেন। ছাত্রজীবন থেকেই নাটক লেখা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রবিলাল টুডু ‘বীর বিরসা’ গ্রন্থের মাধ্যমে বিরসা মুন্ডার জীবনকথা তুলে ধরে খ্যাতি অর্জন করেন। এর আগে ২০২২ সালে তিনি বঙ্গভূষণ সম্মান পেয়েছিলেন।

পদ্মশ্রী পাচ্ছেন রোহিত-হরমনপ্রীত, ক্রীড়া জগত থেকে কে কে পাচ্ছেন পদ্ম সম্মান?

আরও এক উল্লেখযোগ্য নাম জ্যোতিষ দেবনাথ। বর্ধমানের কালনার বারুইপাড়ার বাসিন্দা এই শিল্পী মসলিন শিল্পে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন। মাত্র সাত বছর বয়স থেকেই তিনি মসলিন বুননের কাজে যুক্ত।

চলচ্চিত্র জগত থেকে পদ্মশ্রী পাচ্ছেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয় জীবনে তাঁর অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মান।

এ ছাড়াও বাংলা থেকে সাহিত্যে, শিল্পে, চিকিৎসাবিজ্ঞানে ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য একাধিক ব্যক্তিত্ব পদ্মশ্রী পাচ্ছেন। সব মিলিয়ে, এ বছরের পদ্ম তালিকায় বাংলার শক্তিশালী উপস্থিতি রাজ্যের সংস্কৃতি ও প্রতিভার বৈচিত্র্যকেই তুলে ধরল।

বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকদের নাম
শ্রী অশোক কুমার হালদার (সাহিত্য ও শিক্ষা)
শ্রী গম্ভীর সিং ইয়োনজোন (সাহিত্য ও শিক্ষা)
শ্রী হরি মাধব মুখোপাধ্যায় (শিল্প-মরণোত্তর)
শ্রী জ্যোতিষ দেবনাথ (কলা)
শ্রী কুমার বোস (কলা)
শ্রী মহেন্দ্র নাথ রায় (সাহিত্য ও শিক্ষা)
শ্রী রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা)
শ্রী সরোজ মণ্ডল (চিকিৎসা বিজ্ঞান)
শ্রী তরুণ ভট্টাচার্য (শিল্প)
শ্রী তৃপ্তি মুখোপাধ্যায় (শিল্প)


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment