রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SIR নিয়ে চ্যালেঞ্জ, “নির্বাচনের জন্য প্রস্তুত”, পাল্টা বিজেপির

Published on: October 11, 2026
---Advertisement---

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিলেন BJP নেতা সুকান্ত মজুমদার। তাঁর দাবি, শুনানিতে অনুপস্থিত থাকা বা অন্য রাজ্যে চলে যাওয়ার কারণে অনেকের নাম তালিকায় ওঠেনি। বহু নাম এখনও বিবেচনাধীন রয়েছে। একইসঙ্গে আসন্ন নির্বাচনের প্রস্তুতিও জোরকদমে চলছে বলে জানান তিনি। (Sukanta Majumdar)

ভোটার তালিকা নিয়ে বিরোধীদের নিশানা

সুকান্তর বক্তব্য, বিপুল সংখ্যক যোগ্য ভোটারের নাম বাদ পড়লে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতেন। বামপন্থীদের নেতৃত্বে চলা আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কোন কোন দলের কর্মীদের নাম বাদ গিয়েছে, তা নির্দিষ্ট করে জানানোর দাবি করেন BJP নেতা। (Sukanta Majumdar)

অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের নোটিস প্রসঙ্গে সুকান্তর অভিযোগ, দুর্নীতি ও নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো একাধিক বিষয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই সব বিষয়েই তদন্ত চলছে বলে দাবি করেন তিনি। (Sukanta Majumdar) AIDSO-র অভিযোগের জবাবে সুকান্ত বলেন, BJP এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। পাশাপাশি, SUCI-র কয়েকজন বিধায়কের বিরুদ্ধে খুনের মামলায় সাজা হওয়ার প্রসঙ্গ তুলে সংগঠনটির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে সুকান্ত জানান, কলকাতা জুড়ে একাধিক বৈঠক চলছে। দু’টি বা তিনটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে বৈঠকে বুথস্তরের কর্মী ও শক্তিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা হচ্ছে। তাঁর দাবি, নির্বাচনের জন্য BJP সম্পূর্ণ প্রস্তুত।রাজ্য সরকারের সমালোচনা করে সুকান্ত বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না। বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলামের ধর্মনিরপেক্ষতা নিয়ে বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। অন্যদিকে, নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সেখানকার মানুষের প্রতি BJP-র সহানুভূতি রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক, সেটাই তাঁরা চান। (Sukanta Majumdar)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “SIR নিয়ে চ্যালেঞ্জ, “নির্বাচনের জন্য প্রস্তুত”, পাল্টা বিজেপির”

Comments are closed.