রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘সেবাশ্রয়’ কেলেঙ্কারি’তে বিস্ফোরক শুভেন্দু, ‘চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না’

Suvendu Adhikari
---Advertisement---

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্পকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি দাবি করেন, এই ক্যাম্পে চিকিৎসার নামে ভয়াবহ অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার এবং রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ সামনে এসেছে। তাঁর হুঁশিয়ারি, “চিটিংবাজ ভাইপো যা করেছে, একবার আইনের জালে ঢুকলে আর বেরোতে পারবে না।”

Suvendu Adhikari: একাধিক FIR, যন্ত্র ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত, তদন্তে CID-STF

বিধানসভায় শুভেন্দু জানান, সেবাশ্রয় ক্যাম্প সংক্রান্ত ঘটনায় বিষ্ণুপুর থানায় একাধিক FIR দায়ের হয়েছে। অভিযোগ, ক্যাম্পে চিকিৎসার পর এক শিশুর হাত কেটে ফেলতে হয়েছে, আর এক শিশু স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়েছে এবং এক মহিলার পা বাদ দিতে হয়েছে। ক্ষতিগ্রস্তদের ছবি (মুখ অস্পষ্ট করে) বিধানসভায় প্রদর্শনও করেন তিনি।

(Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে মেশিন এবং সরকারি চিকিৎসকদের নিয়ম বহির্ভূতভাবে ক্যাম্পে ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই এক্স-রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন এবং বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। তাঁর অভিযোগ, ২০২১ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া ওষুধও রোগীদের দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগের চিকিৎসক ডা. রাজীব বিশ্বাসের একটি চিঠি তাঁর হাতে এসেছে। সেখানে চিকিৎসক দাবি করেছেন, নিরাপত্তাহীনতার আশঙ্কায় তাঁকে সেবাশ্রয় ক্যাম্পে ডিউটি করতে বাধ্য করা হয়েছিল। (Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, ৭ জুলাই কেন্দ্রীয় পরমাণু শক্তি দফতর, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড এবং স্বাস্থ্য দফতর-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ পাঠানো হয়। ১৫ জুলাই মেডিক্যাল ক্যাম্পের নথি ও আলোকচিত্র বাজেয়াপ্ত করা হয় এবং ১৭ জুলাই দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে USG মেশিন, এক্স-রে মেশিন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। দেবাংশু পণ্ডার অভিযোগের ভিত্তিতে CID, STF, দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ ও মেডিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত চলছে। (Suvendu Adhikari) শুভেন্দুর আশ্বাস, ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা: ৭ মামলা, গুণ্ডা দমন আইনে কড়া বার্তা শুভেন্দুর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘সেবাশ্রয়’ কেলেঙ্কারি’তে বিস্ফোরক শুভেন্দু, ‘চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না’”

Leave a Comment