রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা: ৭ মামলা, গুণ্ডা দমন আইনে কড়া বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari
---Advertisement---

শুক্রবার নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ ঘিরে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। (Suvendu Adhikari) একদিকে পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা রুজু ও গুণ্ডা দমন আইন প্রয়োগের সিদ্ধান্ত, অন্যদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শাসকদলের কালো ব্যাজ কর্মসূচি। হামলার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একাধিক সাংবাদিক।

৬ অভিযোগ, ৭ মামলা

শুক্রবার ধর্মতলার ঘটনায় নতুন করে বড় আপডেট সামনে এসেছে। পুলিশের তরফে হেয়ার স্ট্রিট থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমের পক্ষ থেকে পৃথকভাবে পাঁচটি লিখিত অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে মোট ৬ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ ছাড়াও এন্টালি থানায় আরও একটি মামলা রুজু হয়েছে। ফলে মোট ৭ মামলা নথিভুক্ত হয়েছে।

৬ সাংবাদিক আহত, হাসপাতালে চিকিৎসা চলছে

সরকারি তালিকা অনুযায়ী আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন ঋক পুরকায়স্থ (R Bangla), কৃষ্ণেন্দু মজুমদার (R Bangla), শিলাদিত্য কর (এইসময়), সুমন মহাপাত্র (TV9), মাখন পাত্র (TV9) এবং দীপঙ্কর দাশগুপ্ত (TV9)। তাঁদের মধ্যে কয়েকজন এখনও SSKM হাসপাতালে চিকিৎসাধীন, আর দুজন ভর্তি রয়েছেন।

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, সরকারের নির্দেশ ছিল আন্দোলনকারীরা নিয়ন্ত্রণের বাইরে না গেলে পুলিশ কোনও বলপ্রয়োগ করবে না। তাঁর দাবি, পুলিশের হিসাবে প্রায় ৯ হাজার মানুষ জমায়েত হয়েছিল। (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীর অভিযোগ, SFI, DYSO, AIDSO, AISF, AISA, AISB, PSU সহ কয়েকটি বাম ছাত্র সংগঠন এই কর্মসূচিতে ঢুকে পড়ে। কলকাতা ও পার্শ্ববর্তী খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি থেকে আসা দুষ্কৃতীরা ডোরিনা ক্রসিংয়ে প্রথমে বোতল ও জুতো ছোড়ে, পরে সাংবাদিকদের উপর হামলা চালায়।

গুণ্ডা দমন আইন প্রয়োগ, ৭০ জন চিহ্নিত

(Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গুণ্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁর দাবি, চিহ্নিতদের কেউ ছাত্র নন এবং কেউই নিজেদের CJP-র সদস্য বলে ঘোষণা করেননি। চারজনের নামও উল্লেখ করেন তিনি— আফরোজ (রাজাবাগান), নাহিদ (খিদিরপুর), তানবীর ও নিজাম (ইকবালপুর), রাহুল জামাল (ওয়াটগঞ্জ)। (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গুণ্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে “তিন পুরুষ মনে রাখে”।

দিল্লির আঁচ কলকাতায়, ‘নিট প্রশ্ন ফাঁস’-এর প্রতিবাদ বিক্ষোভে উত্তপ্ত ধর্মতলা

শান্তিপূর্ণ মিছিলের দাবি CJP-র

অন্যদিকে CJP-র দাবি, তাদের মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। সংগঠনের অভিযোগ, পুলিশই অকারণে পরিস্থিতি উত্তপ্ত করেছে। যদিও পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের উপর ইট, বোতল ও জুতো ছুড়ে হামলা চালায় এবং সেই সময় কর্তব্যরত সাংবাদিকরাও আক্রান্ত হন।

কালো ব্যাজ পরে প্রতিবাদ শাসকদলের

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হন BJP বিধায়কেরা। চিফ হুইপ অম্লান ভাদুড়ীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ জানান ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটানো হয় তার ব্যবস্থা করবে আমাদের সরকার। সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাশীল কালকের ঘটনায় পরিকল্পিত ভাবে সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা: ৭ মামলা, গুণ্ডা দমন আইনে কড়া বার্তা শুভেন্দুর”

Leave a Comment